| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 8:13 am
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বাকেরগঞ্জে সজল হাওলাদারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১, ২০২৪
  • 381 Time View
১২৬

নজরুল ইসলাম আলীমঃ-বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানের মোঃ লিটন হাওলাদারের পুত্র মো সজল হাওলাদার এর নামে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের সূত্রে জানা যায় যে,মোঃ লিটন হাওলাদারের পুত্র মোঃ সজল হাওলাদার বিগত ২/৩ বছর পূর্বে ভাগ্যের অন্বেষণের জন্য প্রতিবেশী ভারতের কোলকাতায় পাড়ি জামায় এবং সেখানে গিয়ে কনস্ট্রাকশনের কাজ করে তার সকল উপার্জিত টাকা আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া গ্রামের মোঃ বশির ফকিরের স্ত্রী তার সম্পর্কে ফুফু মোসাঃ শিলা বেগমের নিকট বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে পাঠায় এবং যাহা পাঠানোর ডকুমেন্ট সংরক্ষিত আছে। ভুক্তভোগী সজল হাওলাদার বাংলাদেশে আসার পর উক্ত টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন সাল ছাত্র ছাত্রীর এবং প্রতারণার আশ্রয় নেন বলে জানান।

তিনি অভিযোগ করে আরো জানান,তার পাওনকৃত টাকা ফেরত চাওয়ার কারণে উক্ত শিলা বেগম সজল হাওলাদারের নামে ফেক ফেসবুক আইডি খুলে তাকে মিথ্যা মামলায় ফাঁষানোর জন্য উক্ত শিলা বেগমের কিছু অশালীন ছবি নিজেই পোস্ট করে বিজ্ঞ সাইবার ট্রাইবুনাল আদালতে তাকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং-৮৩০/২৪।বিজ্ঞ আদালত মামলাটি আমলে গ্রহণ করে বাকেরগঞ্জ থানাকে তদন্তের জন্য আদেশ দিলে বাকেরগঞ্জ থানার এস.আই সবিতা গত ০১ নভেম্বর দুপুর ০১:০০ ঘটিকার সময় আসামী সজল হাওলাদারকে পাদ্রীশিবপুর নিউমার্কেট জনতা ব্যাংকের সামনে থেকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং সজল হাওলাদার ও তার পিতার একটি টেকনো মোবাইল ও একটি স্যামসাং মোবাইল জব্দ করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান।অপরদিকে এ বিষয়ে জানতে চাইলে শীলা বেগমের ব্যবহৃত ০১৩১০৯৭৫৬১৩৯ মোবাইল নাম্বারে জানান,তাহার আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট এবং ভিত্তিহীন। তিনি অভিযোগ করে আরও জানান,সজল হাওলাদার তার নামে ফেসবুক আইডি খুলে অশালীন ছবি পোস্ট করার কারণে তিনি বিজ্ঞ সাইপের নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category