| ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |৩রা রমজান, ১৪৪৭ হিজরি February 20, 2026, 4:44 am
Title :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফারুক মৃধা বাকেরগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ বিজয়োৎসবের রাজনীতির বাইরে কৃতজ্ঞতা ও ঐক্যের বার্তা জাতীয় রাজনীতিতে নতুন কৌশলের ইঙ্গিত পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরুল ইসলাম খান মাসুদ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান অভিজ্ঞতা ও উন্নয়নের ধারাবাহিকতায় নতুন দিগন্ত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আলতাফ হোসেন চৌধুরী জাতীয় দৈনিক দৈনিক আজকালের কন্ঠ পএিকার ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন প্রতিবাদী সাংবাদিক খান মেহেদী! বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে তিন বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি বাকেরগঞ্জে যুবককে পিটিয়ে আহত করে মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ একটি আধুনিক, নিরাপদ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান!

বাকেরগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • 2 Time View

মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ বরিশাল

বাকেরগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে সংখ্যালঘুদের জমি দখলে অভিযোগ উঠেছে
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী
ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দাও কাঠি গ্রামের বাবুল হাওলাদার সালাম হাওলাদার গংদের বিরুদ্ধে

১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায় ভুক্তভোগী সজল শীল অভিযোগ করে বলেন প্রায় দুই যুগের কাছাকাছি এই জমি নিয়ে মামলা চলমান রয়েছে বর্তমানে আমরা ঢাকা হাইকোর্ট থেকে আদেশ নিয়ে আসছি সেখানে উল্লেখ করা আছে যে যে অবস্থানে আছে সে সেঅবস্থানে থাকবে

কিন্তু তারা হাইকোর্টের আদেশ অমান্য করে জমিতে চাষাবাদ শুরু করে আমরা বাধা দিতে গেলে আমাদের বিভিন্ন ধরনের হুমকি বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায় আমরা এক পরিবার সংখ্যালঘু হওয়ায় আমরা সারাক্ষণ ভয়ের ভিতর থাকি আমাদের বিভিন্ন ধরনের হুমকি ভিন্ন ধরনের ভয় ভীতি দেখায়

আমরা হাইকোর্টের আদেশের কাগজ বাকেরগঞ্জ থানায় দিলে বাকেরগঞ্জ থানা থেকে এসআই ফারুক এসে তাদেরকে বাধা দিলে তারা কাজ বন্ধ রাখে আবার তারা চলে যাওয়ার পর কাজ শুরু করেন তারা আইনকে অমান্য করে তারা জোরজবস্তি ভাবে জমি দখল করছে তারা প্রশাসনকেও বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জমি দখল করছে

আমরা সংখ্যালঘু বলে আমাদের কি নিরাপত্তা নেই তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ যাতে করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আমরা আইনকে সম্মান ও শ্রদ্ধা করি

এদিকে বাবুল হাওলাদার অভিযোগ করে বলেন বিগত দিনে আমরা বরিশাল কোর্ট থেকে তিনবার রায় পেয়েছি সেই রায়ের কাগজ আমাদের কাছে রয়েছে তারা হাইকোর্ট থেকে আদেশ নিয়ে আসছে যাতে কাজ বন্ধ থাকে এতদিন এই জমি আমাদের দখলেই ছিল তাই আমরা চাষবাস করছি এ বিষয়ে বাকেরগঞ্জ থানার এসআই ফারুকের কাছে জানতে চাইলে তিনি জানান আমরা হাইকোর্টের আদেশ দেখে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি যে যেভাবে আছে সে সেইভাবে থাকবে কোন রকমের চাষাবাদ কোন রকমের জমিতে ফসল দেয়া যাবে না।

এ বিষয় নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি যেকোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ তাই প্রশাসনের কাছে এলাকার সাধারণ জনগণ যাতে সুষ্ঠ সমাধান হয় সে বিষয দেখার জন্য আহ্বান জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category