| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 5:52 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর উত্তর ঢালিবাড়ি জোড়া আয়রন ব্রিজ এখন মরণ ফাঁদ!

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
  • 146 Time View
২৬৮

খান মেহেদী :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর উত্তর ঢালিবাড়ি জোড়া আয়রন ব্রিজ বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। ব্রিজের পিলার গুলো দুর্বল হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির পাশে নিরাপত্তা রেলিং অনেক আগেই ভেঙে গেছে। ব্রিজের মাঝখানের বিভিন্ন স্থানে সিমেন্টে ঢালাই ভেঙে পড়েছে। ব্রিজের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত করছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের জন্য এটি এক ভয়াবহ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, দাড়িয়াল ইউনিয়নের সাপ্তাহিক হাট বাজার, ইউনিয়ন পরিষদের কার্যালয় সহ ইউনিয়ন ভূমি অফিসে যেতে এই ইউনিয়নের মানুষ এই ব্রিজটি পারাপার হয়ে যাওয়া আশা করে। ব্রিজের মাঝখানে ভেঙ্গে গিয়ে বড় বড় গর্ত হওয়ায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ব্রিজটি নড়বড়ে ভাঙ্গা হওয়ায় পণ্যবাহী কোন ধরনের পরিবহন চলাচল করতে পারছে না যে কারণে এই এলাকার মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এছাড়াও এই ইউনিয়নের তিন গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সেতুটি পারাপার হয়ে চলাচল করে।

এলাকাবাসী জানান, রাতে ব্রিজটি দিয়ে চলাচল করা আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ পর্যাপ্ত আলো না থাকায় ফাঁকফোকর দেখা যায় না। ইতোমধ্যে কয়েকজন পথচারী পা পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ব্রিজটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা।

দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান জানান, ব্রিজের বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: হাসনাইন আহমেদ জানান, ব্রিজটির বর্তমান অবস্থার খোঁজখবর নিয়ে যেকোনো একটি প্রকল্পের মাধ্যমে নতুন একটি ব্রিজ নির্মাণ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category