“বাকেরগঞ্জ দর্পণ” অনলাইন নিউজ পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
Reporter Name
Update Time :
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
263 Time View
“বাকেরগঞ্জ দর্পণ” অনলাইন নিউজ পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
ডেস্ক রিপোর্টঃ “সত্যের প্রতিচ্ছবি” স্লোগানকে ধারণ করে আজ ৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকার যাত্রাবাড়ীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো “বাকেরগঞ্জ দর্পণ” অনলাইন নিউজ পোর্টালের। এ সময় অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি নতুন এই উদ্যোগকে উৎসবমুখর করে তোলে। উল্লেখ্য, বাকেরগঞ্জ উপজেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে “বাকেরগঞ্জ দর্পণ” নতুন ধারায় তথ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। পোর্টালের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— প্রধান সম্পাদক ও প্রকাশক: মোজাম্মেল হোসেন মোহন, ব্যবস্থাপনা সম্পাদক: প্রকৌশলী মোঃ মাসুদ খান, নির্বাহী সম্পাদক-১: ইমরান হোসেন কামাল, নির্বাহী সম্পাদক-২: মোঃ শাহিন মিরা, নির্বাহী সম্পাদক-৩: মোঃ জহিরুল ইসলাম, বার্তা সম্পাদক: মোঃ অলিউল্লাহ খান, যুগ্ম বার্তা সম্পাদক: খান মোঃ মেহেদী। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে প্রতিবেদক ও সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োগ প্রদান করা হবে। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে “বাকেরগঞ্জ দর্পণ” এখন আনুষ্ঠানিক যাত্রায়।
১৪৩
ডেস্ক রিপোর্টঃ “সত্যের প্রতিচ্ছবি” স্লোগানকে ধারণ করে আজ ৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকার যাত্রাবাড়ীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো “বাকেরগঞ্জ দর্পণ” অনলাইন নিউজ পোর্টালের। এ সময় অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি নতুন এই উদ্যোগকে উৎসবমুখর করে তোলে।
উল্লেখ্য, বাকেরগঞ্জ উপজেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে “বাকেরগঞ্জ দর্পণ” নতুন ধারায় তথ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
পোর্টালের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
প্রধান সম্পাদক ও প্রকাশক: মোজাম্মেল হোসেন মোহন, ব্যবস্থাপনা সম্পাদক: প্রকৌশলী মোঃ মাসুদ খান, নির্বাহী সম্পাদক-১: ইমরান হোসেন কামাল, নির্বাহী সম্পাদক-২: মোঃ শাহিন মিরা, নির্বাহী সম্পাদক-৩: মোঃ জহিরুল ইসলাম, বার্তা সম্পাদক: মোঃ অলিউল্লাহ খান, যুগ্ম বার্তা সম্পাদক: খান মোঃ মেহেদী।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে প্রতিবেদক ও সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োগ প্রদান করা হবে। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে “বাকেরগঞ্জ দর্পণ” এখন আনুষ্ঠানিক যাত্রায়।