| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 4:13 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বান্দরবানে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংবদ্ধ ধর্ষণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
  • 427 Time View
৩৬৭

মুহাম্মদ এমরান”বান্দরবান:

পার্বত্য বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ব‌্যাপারে বুধবার ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে থানায় চারজনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে। পুলিশ এজাহার নামীয় আসামীদের আটক করেছে।

আটককৃতরা হলো উপজেলার মংচাপাড়ার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মো. করিম (১৯), নূর হোসেনের ছেলে মো. রাসেল (২১), লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০), আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)। তারা সকলেই আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়র্ডের বাসিন্দা।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, ছাত্রীটি মাতামুহুরী নদীতে গোসল করে বাড়িতে যাওয়ার সময় অভিযুক্তরা ইভটিজিং ও পরে মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে একেরপর এক ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ছাত্রী তামাক ক্ষেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পরে জ্ঞান ফিরলে বাড়িতে গিয়ে পিতা-মাতাকে ঘটনার বিষয়ে জানায়। এ ঘটনার পর অভিযুক্তরা মামলা না দিতে ভয়ভীতি প্রদর্শন করে।

এবিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category