| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 1, 2026, 12:27 am
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বাসার তালা কেটে স্বর্ণালংকার চুরির ঘটনাসহ মোট গ্রেফতার:৫, শুটার পিস্তল উদ্ধার !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
  • 388 Time View

মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ রাজধানীর শাহজাহানপুর এলাকার একটি বাসায় তালা কেটে চুরির ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শাহাদাৎ হোসেন (৩২), ইয়াসিন (২৪) ও স্বর্ণ ব্যবসায়ী রতন চন্দ্র ধর (৪৮)।

বাসায় তালা কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় শনিবার (১৯ অক্টোবর ২০২৪ খ্রি.) বাদী জুবায়ের হোসেন অলক এর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু হয়। মামলার সূত্রে জানা যায়, বাদী জুবায়ের হোসেন অলক ও তার স্ত্রী দুজনেই চাকুরীজীবী।

তারা শাহজাহানপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। প্রতিদিনের ন্যায় তারা গত ১৯ অক্টোবর সকাল ১০ টায় বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান। বেলা আনুমানিক ১২:৪০ টায় পাশের বাসার ভাড়াটিয়া বাদীর স্ত্রীকে ফোন করে জানান, তাদের বাসার দরজা খোলা। বেলা ০১:১০ টায় বাদী ও তার স্ত্রী বাসায় এসে দেখেন, বাসার তালা কাটা ও দরজা খোলা। বাসার ভেতরে ঢুকে দেখা যায় আলমারির ড্রয়ারে থাকা বাদীর স্ত্রীর ব্যবহৃত আট আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল, চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও মাটির ব্যাংকে থাকা আনুমানিক ১১ হাজার টাকা নেই।

থানা সূত্র জানায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনার জড়িতদের শনাক্ত করা হয়।
পরবর্তীতে গত ২০ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৯:৫০ টায় শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত শাহাদাৎ হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া একটি স্বর্ণের চেইন। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ইয়াসিনকে ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে মৌচাক মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী রতন চন্দ্র ধরকে গ্রেফতার করা হয়। রতন চন্দ্র ধরের হেফাজত থেকে উদ্ধার করা হয় ওই বাসা থেকে চুরি হওয়া একজোড়া স্বর্ণের কানের দুল।

শাহজানপুর থানা পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার ও দুই জন আসামি গ্রেফতার করে।এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। ও আরেক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ান শুটার পিস্তল উদ্ধার করে শাহজানপুর থানা পুলিশ। অজ্ঞাতনামা চুরি মামলার একজন চোর গ্রেফতার ও চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার করে।মামলার সুষ্ঠু তদন্ত এবং চুরির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category