| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 7:07 am
Title :
নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • 76 Time View

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন হাওরাঞ্চল প্লাবিত হয়ে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিশেষ করে বোরো ধান, শাক-সবজি ও মাছের ঘেরের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।”

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছেন বলে জানা গেছে।

স্থানীয় কৃষকরা জানান, আকস্মিক বন্যায় তাদের স্বপ্নের ফসল পানিতে তলিয়ে গেছে। দ্রুত সরকারি সহায়তা পেলে তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং ক্ষতিগ্রস্তরা সরকারের সহায়তার আশায় দিন গুনছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category