| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি May 12, 2026, 1:17 pm
Title :
‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার জাল সার্টিফিকেটে বয়স বাড়িয়ে চাকরি: বাউফলে দফাদারের বিরুদ্ধে তদন্তে উপজেলা প্রশাসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ১% চাঁদার দাবিতে পিডিকে অবরুদ্ধ করলো ছাত্রদল ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কীর্তি সন্তান মো:ইমরান হাওলাদার! ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জ এর কৃতি সন্তান মো: আল মামুন নাহিদ মিথ্যা মামলা ও চার্জশিটে ভুক্তভোগী এশিয়ান টিভির সাংবাদিক ফয়সাল মাহমুদ; তদন্ত কর্মকর্তা এসআই নজমুল মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

বিএনপির নেতাকর্মীরা বন্যাদুর্গত এলাকায় সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা পরিচালনা করছে – প্রিন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
  • 418 Time View

প্রথম বাংলা – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা বন্যাদুর্গত এলাকায় সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা পরিচালনা করছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, এখন পর্যন্ত সরকারি ত্রাণ অপ্রতুল। তবে বিএনপি সাধ্যমতো অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করছে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে হালুয়াঘাট উপজেলার বন্যাদুর্গত কৈচাপুর ইউনিয়নের দর্শা গ্রামে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বন্যাদুর্গত মানুষদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশ্যে প্রিন্স বলেন, বন‍্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পুনর্নির্মাণে আগামীর ফসল না ওঠা পর্যন্ত সহযোগিতা প্রদান করতে হবে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্তদের গরু, মাছ ও মুরগি খামারিদের শর্তহীন সুদমুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এ ছাড়াও বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট, বাঁধ সংস্কার করে দ্রুত সময়ের মধ‍্যে চলাকালের উপযোগী করতে হবে।

এর আগে এদিন সকালে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদের সঙ্গে বন্যা পরিস্থিতি, সরকারি ত্রাণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সদর ও ধারা ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, মুড়ি, চিড়া, তেল, শিশু খাদ্য এবং রান্না করা খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, উওর জেলা বিএনপির সদস্য, আসলাম মিয়া বাবুল, হাফেজ আজিজুল হক, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, শমসুল ইসলাম শামস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category