| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 3:29 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বিএমএসএফের সকল পদ থেকে আফজাল হোসেনকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২, ২০২৪
  • 402 Time View
১৪৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি আফজাল হোসেনকে শনিবার, ২ নভেম্বর সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সম্প্রতি ভোলা প্রেস ক্লাবে একটি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসী ক্যাডার ডেকে এনে ক্লাবের অভ্যন্তরে প্রকাশ্যে যে হামলা চালিয়েছে তা গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য চরম লজ্জাকর।

এ হামলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক এইচএম নাহিদ এবং অপর এক সাংবাদিককে রক্তাক্ত জখম করা হয়েছে,
যা চরম নিন্দনীয় এবং সংগঠনের শৃঙ্খলা বিরোধী। এদিকে এ ঘটনায় আফজাল হোসেনকে ভোলা প্রেস ক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, বিএমএসএফ একটি সাংবাদিক বান্ধব সংগঠন। দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকদের মাঝে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, অধিকার, দাবি আদায়সহ সাংবাদিক সুরক্ষায় কাজ করে আসছে। এই সংগঠনের এক সদস্য আরেক সদস্যের ওপর হামলার ঘটনা চরম নিন্দনীয় এবং বিচারযোগ্য (সংবাদ বিজ্ঞপ্তি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category