| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 2:20 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বিরামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৫, ২০২২
  • 451 Time View
১০৯

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ বিরামপুরের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের মুল গেটে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সমাবেত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদ্বৈত্য কুমার অপু, উপজেলা সমবায় কর্মকর্তা (ভারঃ) মোতাহার হোসেন সরদার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, তথ্য আপা রাবেয়া বেগম, বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম,কেটরাহাট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি নুরুন্নবী মন্ডল, মোন্নপাড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য রেখা বেগম প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় অফিসের স্টাফ, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category