| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৩শে রমজান, ১৪৪৭ হিজরি March 12, 2026, 11:52 am
Title :
বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে সরকারি খালের মাটি কাটায় খাঁন ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিজের ঢাল নির্মাণে আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তরের অভিযোগ!আওয়ামী নেতার বাঁচানোর জন্য জামাল মেম্বারের অভিনব পদ্ধতি সাহসী কলমের যোদ্ধা সাংবাদিক জিয়াউল হক অন্যান্য পথ চলা সাহসী কলমের যোদ্ধা — সাংবাদিক জিয়াউল হক আকনের অনন্য পথচলা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা বাকেরগঞ্জে ‘চাল আত্মসাৎ’ অভিযোগ ঘিরে উত্তেজনা: বিএনপি নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্তে প্রাথমিক প্রমাণ মেলেনি লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বাসিকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ ওবায়েদুল ইসলাম

মার্কিন নাগরিকদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪
  • 365 Time View

প্রথম বাংলা – মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনও রয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও ২০‌টি দেশ রয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এখনও বাংলাদেশের নাম দেখা গেছে।

বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান ,বেলারুশ,বুরকিনা ফাসো,মিয়ানমার,সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক,হাইতি,ইরান,ইরাক,লেবানন,লিবিয়া,মালি,উত্তর কোরিয়া,রাশিয়া,সোমালিয়া,দক্ষিণ সুদান,সুদান,সিরিয়া, ইউক্রেন,ভেনেজুয়েলা ও ইয়েমেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা তালিকায় বাংলাদেশসহ ২১টি দেশ চতুর্থ পর্যায়ের তথা সবচেয়ে ঝুঁকিপূর্ণ লাল তালিকাভুক্ত আমেরিকানদের জন্য সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা।

মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতার আন্দোল‌নে শেখ হা‌সিনা সরকারের পতনের দিন মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়।

এদিকে, চলতি মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ এক‌টি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন।
সুত্র, Dhakapost .

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category