| ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 30, 2026, 3:03 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
  • 142 Time View

মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ র‍্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ ও র‍্যাব-১৪ এর একটি যৌথ বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। সিরাজুল ইসলাম (৫০) ও তার আপন ছোট ভাই ২। ইসমাইল হোসেন (৩৭), উভয়পিতাঃ মৃতঃ ওয়াহাব @ কইট্র, সাং-মাটিচাপুর, থানাঃ ফুলপুর, জেলাঃ ময়মনসিংহ’কে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন হবিরবাড়ি সাকিন ও বাশির এলাকা থেকে ০৩ মার্চ ২০২৬ তারিখ ০৪০০ ঘটিকায় র‍্যাব-১৪ এর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামিদ্বয় গত ২১ ডিসেম্বর ২০০৮ তারিখ, রাত ২৪০০ ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আব্দুল হালিম, পিতাঃ খলিলুর রহমান’কে হত্যা করে লাশ মাটির নিচে পুতে রাখে ও ভিকটিমের মোটর সাইকেলটি মানিকের পুকুরে ডুবিয়ে রাখে।

পরবর্তীতে আসামীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে কাঃ বিঃ ১৬৪ ধারায় তারা জবানবন্দী প্রদান করে। জবানবন্দী মোতাবেক পুতিয়া রাখা ভিকটিমের কঙ্কাল উত্তোলন করে সিআইডি এবং ফরেনসিক রিপোর্টে লাশটি ভিকটিম আব্দুল হালিমের বলে রিপোর্ট প্রদান করে।

উক্ত ঘটনায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় গত ২১ অক্টোবর-২০১০ তারিখে একটি মামলা (মামলা নং-১২) রুজু হয়। উক্ত মামলার প্রেক্ষিতে দন্ড বিধি ধারা ৩০২/২০১/৩৪ মোতাবেক ২০২৫ সালের জুন মাসে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ময়মনসিংহ কর্তৃক ধৃত ইসমাইল ও সিরাজুলকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামিদ্বয় দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category