ময়মনসিংহে শহীদ সাগরের রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪
404 Time View
ময়মনসিংহে শহীদ সাগরের রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রথম বাংলা - ময়মনসিংহে শহীদ রিদওয়ান হাসান সাগরসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিএনপি'র দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার বিকালে আকুয়া চৌরঙ্গী মোড় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক আবু ওয়াহাব আকন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।গত ১৯ জুলাই ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সামনে সরকার পতনের দাবীতে রাজপথে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদৎবরণ করেন রিদওয়ান হাসান সাগর।সাগরের বন্ধু জাকারিয়া, ছোটন ও মোবারক দোয়ার আয়োজন করে। এছাড়াও দোয়ায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুইঁয়া , বিএনপির নেতা কায়কোবাদ মামুন, কেন্দ্রীয় যুবদলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নাসিরাবাদ কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি খন্দকার মাসুদ সহ ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী ।
১৪৬
প্রথম বাংলা – ময়মনসিংহে শহীদ রিদওয়ান হাসান সাগরসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট বুধবার বিকালে আকুয়া চৌরঙ্গী মোড় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক আবু ওয়াহাব আকন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।গত ১৯ জুলাই ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সামনে সরকার পতনের দাবীতে রাজপথে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদৎবরণ করেন রিদওয়ান হাসান সাগর।সাগরের বন্ধু জাকারিয়া, ছোটন ও মোবারক দোয়ার আয়োজন করে।
এছাড়াও দোয়ায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুইঁয়া , বিএনপির নেতা কায়কোবাদ মামুন, কেন্দ্রীয় যুবদলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নাসিরাবাদ কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি খন্দকার মাসুদ সহ ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী ।