| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি April 30, 2026, 7:51 pm
Title :
দেবিদ্বারে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ১.৫ লাখ টাকা জরিমানা, চিমনি ও কাঁচা ইট ধ্বংস কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা,এক আসামির মৃত্যুদণ্ড বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট! নিউইয়র্কে ৪০তম ফোবানা হোষ্ট কমিটির সুধী সমাবেশ ১ মে২০২৬,শুক্রবার সন্ধ্যা ৭টায় হাকিকুল ইসলাম খোকন পতনের দুই বছর: এখনো নেতাকর্মীদের আস্থার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা কুমিল্লা তিতাসে র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক-২ পাহাড় কেটে শেল্টার নির্মাণে পরিবেশ হুমকির মুখে, বাড়ছে স্থায়ী বসতির আশঙ্কা বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেফতার

রাজশাহীতে মামলার পর আসামীদের থেকে চাওয়া হচ্ছে চাঁদা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
  • 419 Time View

রাজশাহী ব্যুরো: গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর সারাদেশের ন্যায় রাজশাহীতেও বিভিন্ন থানায় মামলা হয়েছে। এরই মধ্যে গণমাধ্যমে খবর আসতে শুরু করেছে মামলা থেকে নাম কাটানোর কথা বলে টাকা চাওয়া হচ্ছে। সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে টাকা চাওয়া হচ্ছে এমন কল রেকর্ড গণমাধ্যমের হাতে এসেছে।

গত ৩ সেপ্টেম্বর রাতে প্রায় দেড়শো জনের নাম উল্লেখ করে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাবেক সিটি মেয়র লিটনকে ১ নং আসামী করা হয়।

এছাড়াও একটি কুচক্রি মহলের ইন্ধনে কিছু নিরাপরাধীদের নাম দেয়া হয় সেই মামলায়।এরপর মামলা থেকে নাম কাটাতে চাও য়া হয়েছে চাঁদা’এমন কল রেকর্ড এখন সামাজিক যোগাযোগমা ধ্যমে ভাঁসছে। সেই কল রেকর্ডে বলা হচ্ছে “ওদের তো অনেক মোটা গল্প, আমি মাত্রই থানা থেকে বের হয়ে আসলাম।

তোমার কোন গল্প থাকলে বলো, আমি তাদেরকে বলবো? পরে ৫০ হাজার টাকা দাবি করে এজাহার নামীয় আসামীর থেকে। তার এমন দাবীর প্রেক্ষিতে আসামী দুই পাঁচ হাজার টাকা দিতে রাজি হয় এবং বলে, আমি ছোট ভাই, আমার হাতের অবস্থা ভাল না ভাই”। এই রকম কথপোকথনের দুইটি রেকর্ড মিডিয়ার হাতে এসেছে। তবে ঐ রেকর্ডের স্ক্রিনে rabbani vi rpoter ও মোবাইল ০১৭১১-৯৫৪৬৪৭ নাম্বার ভেঁসে উঠছে। সেসময় সেই রাব্বানী, ছাত্র সমন্বয়কের নাম উল্লেখ করেন।

এমন রেকর্ড হাতে আসার পর খোঁজ খবর নিয়ে জানা গেছে এই রাব্বানীর বাড়ি নগরীর কাজলা অকট্রয় মোড়ে। তার পিতার নাম মৃত মসলেম উদ্দিন। সে তার শ্যালকদের নিয়ে গড়ে তুলেছেন একটি গ্যাং। আর আইনের হাত থেকে রেহায় পেতে সকলকে দেয়া হয়েছে পত্রিকার কার্ড। এদের মাধ্যমে সে ঐ এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে থাকেন। তার বিরুদ্ধে নাশকতা, মাদকসহ প্রায় ডজন খানেক মামলাও চলমান রয়েছে। মাদক কারবারিকে গ্রেফতারের পর টাকা দিয়ে ছাড়ানোর এমন কল রেকর্ডও মিডিয়ার হাতে রয়েছে।

এই রাব্বানীর ব্যাপারে আরও খোঁজ নিয়ে জানা গেছে, তার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের আরও একটি নতুন মামলা হয়েছে। বোয়ালিয়া থানার মামলা নং ১৩। গত ৮ সেপ্টেম্বর রাব্বানী গ্যাং এর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় আরেকটি ডাকাতি মামলা হয়েছে। যেখানে মমতাজ বেগম নামের এক মহিলা (৬৫) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

সেই মামলা সুত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সাবেক সেকেন্ড অফিসার মাহবুব হাসানের শহীদ মিনার এলাকার ভাড়া বাড়িতে লুটপাট চালায় রাব্বানী গ্যাং। হাসানের বাসায় তালাবদ্ধ থাকলেও তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়। তবে প্রতিবেশিরা তাদের পরিচয় জানতে চাইলে সেই চক্রে একজনের নাম রাতুল বলে পরিচয় দেয়।

এরপর আশেপাশের লোকজনের বিবরণ শুনে সেইসন্ত্রাসীদের সনাক্ত করতে সক্ষম হয়। পরে এমন অভিযোগ এনে ৭ সেপ্টে ম্বর নগরীর বোয়ালিয়া মডেল থানায় হাজির হয়ে অভিযোগ করেন হাসানের মা মমতাজ বেগম। অভিযোগটি আমলে নিয়ে ৮ সেপ্টেম্বর সেটি এফআইআর হিসেবে রজু হয় করে পুলিশ।

রাব্বানীর এমন কর্মকান্ড নিয়ে আরএমপি বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আইনের উর্ধ্বে কেউ নয়। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। সম্প্রতি চাঁদা চাওয়ার যে রেকর্ড পাওয়া গেছে সেটি যাচাই বাছাই করা হচ্ছে। তবে রাব্বানির আরও অনেক মামলা রয়েছে। খুব দ্রুত এই রাব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category