| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 13, 2026, 11:36 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

রূপগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হ/ত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল,ও সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৭, ২০২৫
  • 180 Time View
১৩৭

লিখন রাজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা পাভেল,জাহিদুল ইসলাম ও ইমনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।

শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বিক্ষোভ মিছিলটি রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বর থেকে শুরু হয়ে বলাইখা এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়। সেখানে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। এতে করে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে।

সমাবেশে বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন,
“শাহরিয়ার আলম সাম্য ছিলেন একজন মেধাবী ছাত্র, তার অপরাধ শুধু সে ছাত্রদল করত। পাভেল,জাহিদ, ইমন—তারা সবাই এলাকার জনপ্রিয় ও সংগঠিত তরুণ নেতা ছিলেন। পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।”
“আমরা বারবার প্রশাসনের দারস্থ হয়েছি, কিন্তু তারা এখনও হত্যাকারীদের গ্রেফতার করেনি। আমরা প্রশাসনের এই নিরব ভূমিকার তীব্র প্রতিবাদ জানাই।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।”
“এই হত্যাকাণ্ড শুধু কয়েকজন নেতাকে হারানোর ঘটনা নয়, এটি গোটা ছাত্রদলের উপর এক ধরনের হামলা। আমরা এর বিচার চাই, দায়ীদের সর্বোচ্চ শাস্তি চাই। অন্যথায়, আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহব্বায়ক,রাকিব হাসান রাজার নেতৃত্বে
সমাবেশে বক্তৃতা দেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহব্বায়ক,আশরাফুল ইসলাম হৃদয়,কামরুল হাসান,আলমগীর হোসেন নয়ন,কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তন্ময় হাসান,যুগ্ন আহবায়ক দেওয়ান আশিক, সদস্য ইয়াছিন আরাফাত অপু,দেওয়ান জাইদুল,আলিমুল হাসান,তারবো পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান নাজির,জুয়েল মাহমুদ,সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক, শাওন শাকিল,যুগ্ম আহবায়ক সেলিম নয়ন,জহির আহমেদ,শামীম খান,আলামিন হোসেন প্রিন্স, জোবায়ের সজিব, সদস্য রুহুলআমিনসহ
রূপগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের শীর্ষ নেতারা। তারা ছাত্রদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category