| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 3:53 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

লামায় জীনামেজু অনাথ আশ্রমে কম্বল বিতরণ করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
  • 269 Time View
১৪৬

মুহাম্মদ এমরান বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এ কম্বল বিতরণ উদ্ভোধন করেন। এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম রিমন, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা,মং এ চিং চাক, উম চিং মার্মা, খুরশিদা ইসহাক, এ্যাডভোকেট মাধবী মার্মা, ম্যা ম্যা নু, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রূপায়ন দেব, মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, সদস্য আপ্রুসিং মার্মা ও মংমেগ্য মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ. নন্দ মালা থের’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক থানজামা লুসাই আশ্রমের পরিচালক উ. নন্দ মালা থের’র ভূয়শী প্রশংসা করে বলেন, উ. নন্দ মালা থের বাংলা কম জানলেও, কোন কিছু বাদ রাখেননি। উনি দূর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন তা প্রশংসার দাবিদার। বান্দরবান জেলা পরিষদ সব সময় পাহাড়ি বাঙালী সকল সম্প্রদায়ের পাশে আছে বলে মন্তব্য করে বলেন, আমরা সবসময় অনাথ আশ্রমের পাশে আছি, পাশে থাকবো।
এর আগে তিনি জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র সীমানা দেওয়াল, আসবাবপত্রের সরবরাহ ও রাস্তার নির্মাণ ভিত্তি প্রস্থর স্থাপন করেন। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category