| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 5:31 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

শপথ শেষে বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের গণসংবর্ধনা, মোটর শোভাযাত্রায় উচ্ছ্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
  • 173 Time View
১৪৯

সুমা খান:-বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের ঐতিহ্যবাহী জনপদ বাকেরগঞ্জ-এ নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় আগমন করলে তাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে রিসিভ করা হয়।

দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সড়কের দু’পাশে অবস্থান নেন। পরে এমপি আবুল হোসেন খানের গাড়িবহর বাকেরগঞ্জে প্রবেশ করলে মুহূর্তেই তা পরিণত হয় বিশাল মোটর শোভাযাত্রায়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে স্থানীয় দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা শেষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান বলেন, “বাকেরগঞ্জের মাটি ও মানুষের ভালোবাসা আমার শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী ও আধুনিক বাকেরগঞ্জ গড়তে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো।”তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে বাকেরগঞ্জের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এমপি আবুল হোসেন খানের সুস্বাস্থ্য ও এলাকার উন্নয়ন কাগমনা করা হয়। দিনভর গণমানুষের উচ্ছ্বাস, মোটর শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে পুরো বাকেরগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category