| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২২শে রমজান, ১৪৪৭ হিজরি March 11, 2026, 11:29 pm
Title :
ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিজের ঢাল নির্মাণে আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তরের অভিযোগ!আওয়ামী নেতার বাঁচানোর জন্য জামাল মেম্বারের অভিনব পদ্ধতি সাহসী কলমের যোদ্ধা সাংবাদিক জিয়াউল হক অন্যান্য পথ চলা সাহসী কলমের যোদ্ধা — সাংবাদিক জিয়াউল হক আকনের অনন্য পথচলা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা বাকেরগঞ্জে ‘চাল আত্মসাৎ’ অভিযোগ ঘিরে উত্তেজনা: বিএনপি নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্তে প্রাথমিক প্রমাণ মেলেনি লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বাসিকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ ওবায়েদুল ইসলাম বাকেরগঞ্জ পৌর মেয়র পদে বিএনপি নেতা হারুন সিকদারের প্রার্থিতা ঘোষণা সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন তালুকদার!

শাহজালালে আড়াই কোটি টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর , দুই নারী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪
  • 326 Time View

প্রথম বাংলা – ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি ৬৪ লাখ টাকা (২ কেজি ৭৮৪ গ্রাম) মূল্যের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় দুবাই থেকে আসা ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ওই দুই নারীর কাছ থেকে এ সোনার বার জব্দ করা হয়েছে। বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল মো. মিজানুর রহমান।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমানটি অবতরনের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ হতে ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামের যাত্রীদের শনাক্ত করে কাস্টমস হলের গ্রীন চ্যানেলে আনা হয়। সেখানে তাদের হাতব্যাগ স্ক্যানিং করে সোনার অস্তিত্ব পাওয়া যায়।

পরে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগগুলো খোলা হয়। হাতব্যাগের মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডিল সোনার ২৪টি বার জব্দ করা হয়। জব্দ করা সোনার মোট ওজন ২ দশমিক ৭৮৪ কেজি। সেগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়ার পাশাপাশি বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category