
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত তিনি উপজেলার পুটিয়া, যোশর ও জয়নগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুটিয়া ইউনিয়নের কারারচর নাগবাড়ি, বণিকপাড়া ও দত্তবাড়ি, যোশর ইউনিয়নের গোপীনাথ উত্তর আখড়া ও যোশর বড়বাড়ি এবং জয়নগর ইউনিয়নের জয়নগর দুর্গামন্দির পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, ইউপি সদস্য রতন মিয়া ও রোমান পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি উৎসব উদযাপনে নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।
তিনি বলেন, শিবপুর উপজেলায় এবার ৭০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কাজ করছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিয়োজিত আছি। আপনারা নির্বিঘ্নে উৎসব পালন করুন। কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে উৎসবের পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।