| ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 30, 2026, 7:27 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পথরেখা তৈরি করা হচ্ছে-উপযুক্ত সময়ে আন্দোলনের ডাক আসবে -বাহাউদ্দীন নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
  • 77 Time View

হাকিকুল ইসলাম খোকন:-  বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দীন নাসিম প্রধান অতিথি হিসেবে বলেছেন, বিশ্ব বাটপার ইউনুস, বিএনপি, জামাত এবং এনসিপি আলাদা কেউ নয়, এরা সবাই একে অপরের পরিপূরক, মুদ্রার এপিঠ ওপিঠ-দেশবিরোধী জঙ্গি জোট।

তিনি প্রধান অতিথি হিসেবে এ বক্তব্য রাখেন ।গত সোমবার,২৭ এপ্রিল ২০২৬,বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাংবাদিক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে গঠিত “স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। ভার্চুয়াল এই অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বাহাউদ্দিন নাসিম আরোও বলেন,লক্ষ লক্ষ জনগণকে জনশক্তিতে পরিনত করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরবে উল্লেখ করে বাহাউদ্দীন নাসিম বলেন,বাংলাদেশ আজ মহাসংকটে, এই মহাসংকট থেকে দেশকে মুক্ত করতে জনগণ ঐক্যবদ্ধ।

তিনি বলেন,তারেক রহমান পাঁচ বছর নয়, তার আগেই বিদায় নিতে হবে, কারণ দেশে গ্যাস,বিদ্যুৎ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আজ হাহাকার তাই জনগণ বুঝে গেছে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, তাঁর বিকল্প নেই।

দেশকে বাঁচাতে আন্দোলনের ডাক কেনো দেওয়া হচ্ছে না – সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নাসিম জানান যত দেরি হবে ততই দেশের ক্ষতি হয়ে যাবে তাই সবকিছু বিবেচনায় নিয়ে এবং বিশ্লেষণ করে মহা ঐক্যের মাধ্যমে মুক্তির পথ সহসাই আসবে আর যার নেতৃত্বে থাকবেন শেখ হাসিনা।

সাংবাদিকদের লেখা বন্ধ করে জাতির জন্য ভালো কিছু নিয়ে আসে না বরং সংকট আরও গভীর হয় বলে মনে করেন বাহাউদ্দীন নাসিম, তিনি আরও বলেন আওয়ামী লীগ সময়ের প্রয়োজনে দেশের স্বার্থে, দেশকে বাঁচাতে সকল অপশক্তি জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করতে অঙ্গীকারবদ্ধ।

আজ সাংবাদিকরা তাদের লেখনীতে মুক্তিযুদ্ধের কথা, সত্যের পক্ষে লিখলেই চাকরিচ্যুত হচ্ছেন, তাই সকল সাংবাদিক সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম দুঃখ প্রকাশ করে বলেন দেশের পঞ্চাশ ভাগেরও বেশি মানুষ এখন আওয়ামী লীগকে খুঁজছে অথচ এই দলকে আইন করে নিষেধাজ্ঞা দিয়ে জনগণের মনিকোঠায় গুরুতর আঘাত এনেছে এই তথাকথিত সরকার।

তিনি বলেন,বর্তমান সরকার গত দুই মাসে যেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে তাতে জনগণ হতাশ হয়ে সরকারকে প্রত্যাখান করেছে। এই পরাধীনতার সরকার জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে কারণ কর্তৃত্ববাদী শাসন কায়েম করে দেশের কখনো মঙ্গল হয় না।পুরো বাংলাদেশে আজ শুধু নাই নাই শব্দ উচ্চারিত হচ্ছে।

মনোবল যেমন চাঙা রাখতে হবে তেমনি সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করার শক্তি সঞ্চয় করতে হবে উল্লেখ করে বাহাউদ্দীন নাসিম বলেন দশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হলে এই সাম্প্রদায়িক শক্তি, বিদেশি দালালদের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে।
আগামী দিনে বিজয়ী বেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পথরেখা তৈরি করা হচ্ছে – কাজেই উপযুক্ত সময়ে আন্দোলনের ডাক দিবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।সভায়
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আকতার হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক শফিক বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিএম তরিকুল ইসলাম।

এছাড়াও সাংবাদিকদের মাঝে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষ,সিনিয়র সাংবাদিক সোমা ইসলাম, সিনিয়র সাংবাদিক সাজেদা পারভীন সাজু, সাংবাদিক এইচএম দুলাল হোসেন, সাংবাদিক হাসনাত শাহীন, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক খোন্দকার তারেক রায়হান, সাংবাদিক সিরাজুল ইসলাম রাজ, সাংবাদিক ও নাট্যকার কামরুজ্জামান সাগর, সাংবাদিক আহমেদ রাসেল প্রমুখ।সভার শুরুতে ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে “৬২, “৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, “৭৫-এর ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪ এর ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা , ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড ,২০২৪ এর ৫ আগস্টসহ আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category