| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 15, 2026, 4:32 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

সংবাদ প্রতিদিন’-এর উপদেষ্টা মণ্ডলীতে এডভোকেট মোঃ ইব্রাহিম মানিক

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
  • 286 Time View
১১৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জর্জ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও আয়কর উপদেষ্টা এডভোকেট মোঃ ইব্রাহিম মানিক ‘সংবাদ প্রতিদিন’-এর উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) গণমাধ্যমটির সম্পাদকীয় বোর্ড এ সিদ্ধান্তের অনুমোদন দেয়। আইন ও কর-বিষয়ক অভিজ্ঞতা, পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য এডভোকেট ইব্রাহিম মানিককে উপদেষ্টা হিসেবে সংযুক্ত করা হয়েছে বলে জানায় সম্পাদকীয় সূত্র।

এডভোকেট ইব্রাহিম মানিক দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জর্জ কোর্টে সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় যুক্ত আছেন। একই সঙ্গে তিনি একজন দক্ষ আয়কর পরামর্শক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও নিবিড়ভাবে কাজ করছেন।

নিজের প্রতিক্রিয়ায় এডভোকেট মোঃ ইব্রাহিম মানিক বলেন,
“সংবাদ প্রতিদিন একটি উদীয়মান গণমাধ্যম, যা নিরপেক্ষ সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিবারের অংশ হতে পেরে আমি আনন্দিত। গণমানুষের পক্ষে ন্যায়ের কণ্ঠস্বর হয়ে কাজ করাই আমাদের লক্ষ্য।”

সংবাদ প্রতিদিন-এর সম্পাদক বলেন,
“আইন ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে এডভোকেট মানিক আমাদের পরামর্শক পরিমণ্ডলে নতুন দিক উন্মোচন করবেন। তার দিকনির্দেশনা গণমাধ্যমের নৈতিক মান রক্ষায় সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category