| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 4:21 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

সন্ত্রাসী কবির মুসার বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫
  • 213 Time View
১৪১

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ ই আগস্ট ২০২৪ ইং নির্মমভাবে জিয়াদ হাসান কে গুলি করে হত্যা করা মামলায় মৃত জিয়াদ হাসানের ভাই পারভেজ হোসেন বাদী হয়ে সন্ত্রাসী কবির মুসা সহ ৪৮২ জনকে আসামি করে চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটআদালতে একটি এজাহার দায়ের করেন ।

পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর নির্দেশে রাজধানীর কদমতলী থানায় মামলা দায়ের হয়। মামলা নাম্বার ২৯, ধারা ঃ১৪৯/৩০২/৩৪/১০৯ দন্ডবিধি। তাং- ২২ এপ্রিল ২০২৫ বাৎসরিক নাম্বার ১৬৯। এ মামলার অন্যান্য আসামী গণ হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের, ডক্টর দীপু মনি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহেনা, শেখ ফজলুল করিম সেলিম,শেখ ফজলে নুর তাপস, সাইফুল কবির, হাসান ইমাম,কাজী আলী আজম, মানিক সরকার আখি সিকদার, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রেসিডেন্ট ও বেনজিরের ব্যবসায়িক পার্টনার মঞ্জুর কাদের,
মোঃ সারোয়ার হোসেন,মোঃ রুহুল আমিন,কাজী আলী আজম, মানিক সরকার পিতা নিবারণ মন্ডল,নিরঞ্জন ঘোষ সহ বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি মন্ত্রী আমলা পুলিশ কর্মকর্তা সহ জড়িত অনেককে আসামি করা হয়। মামলার বাদী পারভেজ হোসেন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে গত ২০/০৩/২০২৫ ইং তারিখে উপস্থিত হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার অভিযোগটি দায়ের করেন পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কদমতলী থানা কে অভিযোগটি যাচাই বাছাই করে সাত দিনের মধ্যে এফ আই আর হিসেবে অন্তর্ভুক্ত করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ হোসেনের এই অভিযোগটি এফ আই আর হিসাবে অন্তর্ভুক্ত করেন।

সন্ত্রাসী কবির মুসার বিরুদ্ধে এই হত্যা মামলা ছাড়াও রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে আরো অনেকগুলো থানায় হত্যা মামলা, গুলি করে হত্যা চেষ্টা মামলা, বাড্ডা থানায় দূর্জয় আহমেদ নামে এক ছাত্রকে গুলি করে হত্যার উদ্দেশ্যে চোখ নষ্ট করে ফেলা,বিধবা ও এতিমের অর্থ আত্মসাৎ জালজালিয়াতি প্রতারণা অবৈধ উপায়ে বিদেশে অর্থ প্রাচার সহ অনেকগুলো মামলা চলমান।

এ ব্যাপারে জানতে চাইলে কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আমরা এই সন্ত্রাসী দুই আসামি সহ প্রত্যেকটি আসামিকে ধরার জন্য দেশের সকল প্রকার আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণ করবো এবং কেউ যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category