| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 5:49 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

পিরোজপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ পদে আওয়ামীপন্থিরা জয়ী

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
  • 139 Time View
২৫২

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ১৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাত পদে জয়ী হয়েছেন তারা। বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম শামীম।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম. শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ. কে. এম. আউয়াল নির্বাচিত হয়েছেন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও আইনজীবীদের মধ্যে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক হিসেবেই পরিচিত। একই মনোভাবাপন্ন মোট সাত প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন– সহসভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার, হিসাব নিরীক্ষক রফিকুল ইসলাম শিমুল ও সদস্য সরজীত কুমার অধিকারী।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের প্রার্থীদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ ছয়টি পদে জয়ী হয়েছেন। তারা হলেন– যুগ্ম সাধারণ সম্পাদক পদে সম্পাদক আকরাম আলী মোল্লা, অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান এবং সদস্য নাসিমা আক্তার, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম শামীমের দেওয়া তথ্যমতে, জেলা আইনজীবী সমিতির মোট ভোটার ২২৬ জন। তাদের মধ্যে ২১২ জন বৃহস্পতিবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাধিক প্রার্থী ছিলেন। এ কারণে তারা কেউই শীর্ষ পদে জয়ী হতে পারেননি।

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার বলেন, ফোরামের তিন সদস্য অ্যাডভোকেট নরুল ইসলাম সরদার, অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হন। এ কারণেই তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটি হারিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গ করায় ইতোমধ্যে ওই তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category