| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি April 22, 2026, 2:57 pm
Title :
বাকেরগঞ্জের সাবেক ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ক্ষুব্ধ সুশীল সমাজ শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে হাজার বার ‘গুপ্ত’ বলার ঘোষণা ছাত্রদল সম্পাদকের দেশে ডাকাতি, দস্যুতা ও ছিনতাই—এই তিন ধরনের অপরাধ এখনো নিয়ন্ত্রণের বাইরে! দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে বড় ধাক্কা অর্থ সংকট ও দীর্ঘসূত্রতায় থমকে আছে ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প! সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগে মনোনয়ন পেলেন ৩ নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্রবাসি স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল গাজীর পোস্টারিং কার্যক্রম মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল হয়রানি? নওগাঁয় তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

সমন্বিত উন্নয়ন ও সেবার মানোন্নয়নে বাকেরগঞ্জে প্রশাসন–এমপির প্রথম মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • 111 Time View

সুমা খান:-সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান-এর সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধির সমন্বিত উদ্যোগে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ সভায় উঠে আসে উপজেলার প্রশাসনিক কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার নানা দিক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমি আক্তার এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী হাসনাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও সভায় অংশ নেন।আলোচনায় সরকারি দপ্তরগুলোর বিদ্যমান সমস্যা, সেবা প্রদানে সমন্বয়ের ঘাটতি, অবকাঠামোগত উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চ্যালেঞ্জ ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সমন্বয় অপরিহার্য। তিনি সকল কর্মকর্তাকে দল-মত নির্বিশেষে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বাকেরগঞ্জকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নয়নমুখী উপজেলায় পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

”সভাটি প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category