| ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 31, 2026, 8:18 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • 100 Time View

রিয়াজ শরীফ:- সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদকে প্রধান উপদেষ্টা করে যাত্রা শুরু করেছে সংগঠনটি।

চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে আহ্বায়ক, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে যুগ্ম আহ্বায়ক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মতিউর রহমানকে সদস্যসচিব মনোনীত করে প্রাথমিকভাবে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
২৫ এপ্রিল, রবিবার রাতে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনকল্পে দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, দৈনিক ইনানী সম্পাদক শফিউল্লাহ শফি, দৈনিক বাণিজ্য জগত সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান, দৈনিক দেশকাল সম্পাদক মো. জাকির হোসেন, দৈনিক আজকের দেশ বিদেশ ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধর, দৈনিক বায়ান্ন আলো ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, দৈনিক গণধ্বনি প্রতিদিন সম্পাদক ইয়াকুব আলী শিকদার, দৈনিক আলোকিত চট্টগ্রাম ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরী সহ অন্যরা।

সভায় সর্বসম্মতিতে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে আহ্বায়ক, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে যুগ্ম আহ্বায়ক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মো. মতিউর রহমানকে সদস্যসচিব মনোনীত করা হয়।

সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে, নবগঠিত এই কমিটি দেশজুড়ে প্রকাশিত পত্রিকার উপদেষ্টা সম্পাদক, প্রধান সম্পাদক, সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক এবং প্রকাশকদের কমিটিতে অন্তর্ভুক্ত করে, আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির দেওয়ার কথা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category