| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 5:20 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

“সুস্থ প্রজন্মের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই” — ইউএনও রুমানা আফরোজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
  • 244 Time View
১৯৯

খান মেহেদী :- “আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক চর্চায় মনোযোগী হতে হবে। একটি সুস্থ ও সবল প্রজন্ম গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
​আজ মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জীবন সিংহ ইউনিয়ন মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এ কথা বলেন।

​সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ।
​মনোজ্ঞ উদ্বোধনী নৃত্য ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই আয়োজনের প্রশংসা করে ইউএনও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category