| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি March 2, 2026, 5:00 am
Title :
বাকেরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন জামাল হোসেন বিপ্লব বাকেরগঞ্জ পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আতাউর রহমান রোমান: দোয়া ও সমর্থন কামনা মানবতার রাজনীতির প্রতীক মোঃ শহিদুল ইসলাম খান — নির্যাতন-সংগ্রাম পেরিয়ে মেয়র পদে জনআকাঙ্ক্ষার কেন্দ্রে বিএনপি নেতা ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত ৪ ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বাকেরগঞ্জে হাত বাড়ালে মিলছে মাদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ পবিত্র মাহে রমজান উপলক্ষে রঙ্গশ্রী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ লাইসেন্স ছাড়া পণ্য বাজারজাত : নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে অর্থদণ্ড চাঁদাবাজি মামলার আসামী রাহিম’কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সেনাবাহিনীর লাঠিচার্জে ঢাবি শিক্ষার্থীরা আহত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪
  • 383 Time View

স্টাফ রিপোর্টার – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সাধারণ মানুষের দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে রাতে আজিমপুরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জের ধরে সেনাবাহিনীর লাঠিচার্জে শিক্ষার্থীরা আহত হন। আহতদের মধ্যে দুজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেছেন, ‘আমার কাছে যে তথ্য আছে, ওখানে রাস্তার পাশে যে ভেন্ডর থাকে, ওদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়েছে।’

সেই সূত্র ধরেই ‘শিক্ষার্থীদের সঙ্গে ওখানের দোকানদারদের সঙ্গে সংঘর্ষ হয়’ এবং তারপর দোকানদাররা ‘বোধহয় আর্মির মোবাইল পেট্রোল টিমকে ডেকে নিয়ে আসে।’ তারপর সেনাবাহিনী দু’পক্ষকে সরিয়ে নেওয়ার জন্য ওদের ওপর লাঠিচার্জ করেছে।

প্রক্টরের মতে, ‘এটা সৈনিকরা করেছে, অফিসাররা না। ওখানকার লেফটেন্যান্ট কর্নেল নাহিদকে আমি যখন ইনভলভ করি, তিনি এসে বিষয়টিকে সুন্দরভাবে ম্যানেজ করেছেন…কিন্তু কোনো এক ফাঁকে দুইজন শিক্ষার্থীকে ওরা (সৈনিকরা) ভেতরে নিয়ে যায়।’

যে দু’জনকে তুলে নিয়েছে, তাদের ‘ব্যাপকভাবে মেরেছে’ বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ওই দুইজন ব্যাপকভাবে জখম হয়েছে। এটা অফিসারদের অজ্ঞাতে হয়েছে। আহত ওই দুই শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে তাদের রাত তিনটার সময় বিশ্ববিদ্যালয়ের উপচার্যের উপস্থিতিতে সিএমএইচে পাঠানো হয়। সিএমএইচ-এর চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের ব্যাপারে আপাতত কোনো শঙ্কা নেই।

তিনি আরও বলেন, তবে ওদের বিশ্রাম দরকার এখন। পরবর্তী ছয় ঘণ্টা পর বোঝা যাবে যে অন্য কোনও ট্রিটমেন্ট দরকার কি না। বিশেষ করে তাদের লোয়ার পার্টে…সেখানে জখমের চিহ্ন আছে। এই দু’জন শিক্ষার্থী মুহসিন হলের ছাত্র।

তবে গুরুতর আহতের সংখ্যা দু’জন হলেও সেনাবাহিনীর লাঠিচার্জের কারণে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী।

প্রক্টর জানান, এ ঘটনা সেনাবাহিনী একটি তদন্ত করছে এবং তারা এই ইস্যুটা ‘খুব সিরিয়াসলি’ দেখবে। তিনি আরও বলেন, তারা যেহেতু কথা দিয়েছেন, তাই আমরা মামলাতে যাইনি।

ঘটনার সময় এবং পরে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে ফেসবুক লাইভ করতে দেখা গেছে। ঘটনার পর একটি লাইভে কয়েকজন ছাত্রকে সেনাসদস্যদের প্রশ্ন করতে দেখা যায়, কেন তারা ছাত্রদেরকে মেরেছেন?

ফেসবুকে অপর এক পোস্টে শিক্ষার্থীদের সঙ্গে সেনা কর্মকর্তাদের একটি ছবি দেখা যায়, যেখানে বলা হয়েছে, ঘটনার জন্য সেনা কর্মকর্তা ক্ষমা চেয়েছেন এবং সেনা সদস্যদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category