
বাকেরগঞ্জ উপজেলায় নবগঠিত সামাজিক সংগঠন ইখলাস বাকেরগঞ্জ -এর সদস্যদের নিয়ে ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে [ শনিবার ] রাত দশ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল ফুড প্যালেস কক্ষে ‘ইখলাস বাকেরগঞ্জ —এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম মহিম হাসান সোহাগ —এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা কাওসার আহমেদ —এর সঞ্চালনায় মধ্যে দিয়ে মতবিনিময় সভা শুরু হয়।
ঈদ পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইখলাস বাকেরগঞ্জ সামাজিক সংগঠনের সিনিয়র উপদেষ্টা মাওলানা নাছির উদ্দীন রোকন ডাকুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি হাফেজ মুহাম্মদ আব্দুর রহিম। ইখলাস বাকেরগঞ্জ —এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ রাজু হাওলাদার রাজন। মাওলানা মঈনুল ইসলাম, মুহাম্মদ আরিফুর রহমান, মেশকাত ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা নাছির উদ্দীন রোকন ডাকুয়া বলেন ইখলাস বাকেরগঞ্জ সামাজিক সংগঠন প্রতিষ্ঠা হয়েছে জনগণের সেবা করার জন্য, এবং এ সংগঠন বাকেরগঞ্জের উন্নয়ন অগ্রণী ভুমিকা পালন করবে। অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাবে।
ইখলাস বাকেরগঞ্জ —এর সভাপতি এইচ এম মহিব হাসান সোহাগ তার বক্তব্য বলেন ইতিপূর্বে ইখলাস বাকেরগঞ্জ সামাজিক সংগঠনের উদ্যোগে প্রায় তিন শতাধিক মানুষের ফ্রি চক্ষু পরিক্ষা এবং চশমা প্রদান করা হয়েছে
এ ছাড়াও তিনি আরও বলেন ইখলাস বাকেরগঞ্জ সামাজিক সংগঠন আমাদের সকলের প্রিয় সংগঠন এ সংগঠনকে এগিয়ে নিতে আমাদের সকলের জায়গা থেকে এগিয়ে আসতে হবে।