| ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |১৭ই শাবান, ১৪৪৭ হিজরি February 5, 2026, 9:58 am
Title :
ডিপিডিসির মাতুয়াইলে গ্রাহক জিম্মি অবৈধ সংযোগ ও ঘুষ বাণিজ্যের নেপথ্যে লাইনম্যান ফিরোজ “সুস্থ প্রজন্মের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই” — ইউএনও রুমানা আফরোজ বরিশালের আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান জহিরুলকে ঘিরে জনমনে ক্ষোভ জমকালো আয়োজনে অনুরাগের বর্ষবরণ বিচার যখন নির্দোষের জীবন নেয় গ্রামপুলিশ সদস্যদের সতর্ক করল চাঁদামুক্ত সংগঠন, ১৯–২০তম গ্রেড বাস্তবায়নে ঐক্যের আহ্বান অবৈধ পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে কয়েক লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে নাহিদের বিরুদ্ধে ! ​রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামী লীগ নেতার মার্কেট জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬-২৮ নির্বাচনে সভাপতি ফারুক হোসেন মজুমদার সাধারণ সম্পাদক কে এম রুবেল লামা উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে উন্নয়ন কাজ

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক কে গ্রেফতার করেছে পুলিশ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২
  • 348 Time View

মোঃ সুমন মিয়া
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলকে (৪৫) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) বিকেলে নগরীর নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত সোয়া ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, গত ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের দিন নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় শাকিলকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুজানান, ওই মামলার এজাহারে শাকিলের নাম না থাকলেও তাকে গ্রেফতার করা হয়েছে।

যুবদল নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন শাকিল। এ সময় নতুনবাজার মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category