| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৩শে রমজান, ১৪৪৭ হিজরি March 12, 2026, 7:56 am
Title :
বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে সরকারি খালের মাটি কাটায় খাঁন ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিজের ঢাল নির্মাণে আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তরের অভিযোগ!আওয়ামী নেতার বাঁচানোর জন্য জামাল মেম্বারের অভিনব পদ্ধতি সাহসী কলমের যোদ্ধা সাংবাদিক জিয়াউল হক অন্যান্য পথ চলা সাহসী কলমের যোদ্ধা — সাংবাদিক জিয়াউল হক আকনের অনন্য পথচলা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা বাকেরগঞ্জে ‘চাল আত্মসাৎ’ অভিযোগ ঘিরে উত্তেজনা: বিএনপি নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্তে প্রাথমিক প্রমাণ মেলেনি লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বাসিকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ ওবায়েদুল ইসলাম

বরিশাল মহানগর ছাত্রদল নেতার দাবিকৃত চাঁদা না পেয়ে বাড়ি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
  • 162 Time View

স্টাফ রিপোর্টার :- ২০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে ইতালী প্রবাসী নিজাম উদ্দিনের বাড়ি দখল করলেন বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক। গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টার সময় শতাধিক সন্ত্রাসী নিয়ে বাড়ি দখল ও বাড়ীতে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের চাঁদমারী মাদ্রাসা সড়ক এলাকায়। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ চাঁদমারী মাদ্রাসা সড়কের মৃত মহব্বত আলী হাওলাদারের দুই পুত্র নিজাম উদ্দিন ও জসিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮ টার সময় শতাধিক সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিকের নেতৃত্বে ওই বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তার ভঙ্গিপতি মো: জসিম উদ্দিন, তার বোন মেহেরুন্নেছা মিতু ও ভাই তৌহিদুল ইসলামসহ বেশকিছু সন্ত্রাসী উপস্থিত ছিলেন। হামলার সময় ওই বাড়ির মালিক নিজামউদ্দিনের বৃদ্ধ শ্বাশুড়ি ও ১ ভাড়াটিয়া আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বাড়ির মালিক নিজাম উদ্দিন। নিজাম উদ্দিন আরও জানান, আমার বাড়ির বাসার গেট ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ভাড়াটিয়াকে এবং শাশুড়ীকে মারধর, গালাগালি করে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে ধারাল অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে টেনে-হেঁচড়ে শ্লীলতাহানী করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়ে বাড়ীর যাবতীর মালামাল লুটপাট করে বাড়ী দখল করে নেয়। বিগত ২০২৩ সালের ৫ মার্চ তাদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। জিডি নং: ৩২৯/২০২৩। উল্লেখ্য, ওই জমি নিয়ে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলছে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category