| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 29, 2026, 11:51 am
Title :
টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ! হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান। যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি, বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ!

বরিশালে বিধি ভেঙে বিদ্যালয়ের সভাপতিকে অপসারণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
  • 240 Time View
১৬৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিধি ভেঙে পরিবর্তনের ঘটনায় কারণ দর্শাতে বলেছে আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বরিশালের সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক এই আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান। জানা গেছে, ১৮ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দেন সদর উপজেলা বাস্তুহারা দলের ৪ নং যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন মনিরকে।

তবে স্থানীয় একটি প্রতিপক্ষ মনিরকে আওয়ামী লীগহ কর্মী অভিহিত করে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচার করালে কোতয়ালী থানা পুলিশ বিএনপির অফিস পোড়ানো মামলায় অজ্ঞাত আসামী হিসেবে মনিরকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃতর স্ত্রী দিবা সিকদার বলেন, ১৮ মার্চ আমার স্বামীকে এডহক কমিটির সভাপতি হিসেবে বোর্ড অনুমতি দেয়। ২৩ এপ্রিল ফেসবুকে দেখি তাকে সড়িয়ে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাখাওয়াত হোসেন মনিরতো বিদ্যালয়ের সভাপতি, তাকে বাদ দিতে হলেতো নোটিশ বা উপযুক্ত কারণ থাকতে হবে। কিন্তু কোন ধরণের নোটিশ এবং যৌক্তিক কারণ ছাড়াই তাকে বাদ দিয়ে দেখি নতুন সভাপতি অনুমোদন করেছে।

তিনি বলেন, আমরা পুরোপুরি চক্রান্তের শিকার। আমার স্বামী বিএনপির আদর্শের মানুষ। তিনি আওয়ামী লীগের দায়ের করা মামলায় কারাভোগ করেছেন। এখন তাকে আওয়ামী লীগ সাজিয়ে গ্রেফতার করা হয়েছে। প্রকৃত পক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ পাওয়ায় তাকে জব্দ করতে এসব করে যাচ্ছে একটি পক্ষ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেন মনির একটি মামলায় গ্রেফতার হয়ে কারগোরে থাকায় আমি বিষয়টি বোর্ডকে লিখিতভাবে অবহিত করেছি। বোর্ড তার স্থানে পূর্ণিমা সরদারকে নতুনভাবে মনোনীত করে সভাপতি করেছে। সভাপতি বদলের বসিয়ে আমি সম্পৃক্ত নই। এসবের সিদ্ধান্ত গ্রহনের এখতিয়ার বোর্ডের।

বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার (সাখাওয়াত হোসেন মনির) গ্রেফতারের সকল কাগজপত্র নিয়ে এসেছিলেন। সঙ্গে অন্যান্য শিক্ষকরাও ছিল। এডহক কমিটি হয় ৬ মাসের জন্য। গ্রেফতারকৃত কবে নাগাদ মুক্তি পান তার নিশ্চয়তা নেই। এমতাবস্থায় বিদ্যালয় পরিচালনার স্বার্থে পরবর্তী মনোনীতকে সভাপতি করা হয়েছে। তিনি বলেন, সভাপতি বদলে কাউকে নোটিশ বা জানানোর কোন বিধান নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category