| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই সফর, ১৪৪৮ হিজরি July 27, 2026, 5:18 pm
Title :
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’

রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫
  • 169 Time View

সন্ত্রাসী ও চাঁদাবাজদের উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সংবাদ বিজ্ঞপ্তি :
দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রাজশাহী প্রেসক্লাবকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে রক্ষায় অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজশাহীর শতাধিক সিনিয়র ও পেশাদার সাংবাদিক জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন।

বুধবার দুপুরে রাজশাহীর সাংবাদিক সমাজের পক্ষে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব সাইদুর রহমান এর নেতৃত্বে এই স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক অভিজ্ঞ ও নিরপেক্ষ সাংবাদিক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধভাবে সাংবাদিক পরিচয়দানকারী নজরুল ইসলাম জুলু সশস্ত্র সঙ্গীদের নিয়ে রাজশাহী প্রেসক্লাবে হামলা চালিয়ে অবৈধভাবে দখল নেয়। হামলার সময় ক্লাবের তালা ভেঙে অস্ত্রের মুখে প্রকৃত সাংবাদিকদের বের করে দিয়ে ক্লাবের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র ও আর্থিক সম্পদ লুটপাট করা হয়।

এছাড়া জুলু ও তার অনুসারীরা প্রেসক্লাবকে ঘিরে চাঁদাবাজি, জুয়া ও মামলাবাণিজ্যের মতো অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে। ফলে প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতা ও পেশাগত কাজে হুমকির মুখে পড়েছেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাজশাহী প্রেসক্লাব ১৯৫৪ সালে এমএনএ জননেতা আতাউর রহমান
এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় প্রেসক্লাবের পর দেশের দ্বিতীয় প্রাচীন প্রেসক্লাব হিসেবে পরিচিত। এ ক্লাবটি বহু ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলনের অংশ ছিল এবং বাকস্বাধীনতার পক্ষে সাহসী ভূমিকা রেখেছে।

এ সময় সাংবাদিকেরা বলেন, “আমরা রাজশাহীর সাংবাদিক সমাজ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে অবৈধ দখলমুক্ত করে প্রকৃত সাংবাদিকদের নিকট ফিরিয়ে দেওয়া হয়।”

উল্লেখ্য, একইসঙ্গে এই স্মারকলিপির কপি বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিজিএফআই রাজশাহী জেলা শাখা ও র্যাব-৫ এর নিকটও প্রেরণ করা হয়েছে।

সাংবাদিক নেতারা জানান, ইতোমধ্যে দেশের অন্যান্য জেলার মতো (যেমন পঞ্চগড়) প্রশাসনের সক্রিয় উদ্যোগে প্রেসক্লাব দখলমুক্ত হয়েছে। রাজশাহীতেও তেমন দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে প্রশাসন সাংবাদিকতা ও গণতন্ত্র রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে।

বার্তা প্রেরক
মো: নুরে ইসলাম মিলন
যুগ্ম-সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category