| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 9:59 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

সৌদিতে অবস্থানরত প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার এক

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫
  • 288 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :
সৌদি প্রবাসীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় অপহরণ চক্রের একজনকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৮ জুলাই) বিকেলে কুমিল্লা কোতোয়ালি থানা এলাকা থেকে শফিকুল ইসলাম (৪৭)নামে ওই আসামিকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো:আহসান উল্লাহ।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়,উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামের আক্কাস গাজীর দুই ছেলে দীর্ঘ ১০ বছর যাবত সৌদি আরবে থেকে ব্যবসা ও চাকুরী করে।
গত ২১ জুলাই (সোমবার) সকাল ৯ টার দিকে আক্কাস গাজীর ছোট ছেলে তরিকুল ইসলামের ইমু নাম্বার থেকে অজ্ঞাত একজন ফোন করে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানান। এসময় অপহরনকারীরা তরিকুলকে নির্যাতন করে তার বাবাকে শোনায় ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে অপহরণকারীদের দাবি অনুযায়ী তরিকুলের বাবা কয়েকটি নাম্বার দিয়ে অপহরনকারীদের দেওয়া বিকাশ নাম্বারে(০১৮৮৯৩৫১৩৭১) ২ লক্ষ ৬৫ হাজার টাকা, নগদ নাম্বারে (০১৬১৫-০৫২৩৩১) ১লক্ষ ২০ হাজার টাকাসহ মোট ৩ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করে। একই সময় অপহরনকারীরা সৌদিতে অবস্থানরত তরিকুলের বড় ভাই আফজাল হোসেনের কাছ থেকেও ৬ লক্ষ ৪০ হাজার টাকা আদায় করে। মোট ১০ লক্ষ ২৫ হাজার টাকা আদায় শেষে ২২ জুলাই তরিকুলকে ছেড়ে দেয় অপহরনকারীরা।

পরবর্তীতে তরিকুলের বাবা আক্কাস গাজী ২২ জুলাই রাতে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অপহরণকারীদের প্রদত্ত বিকাশ নাম্বারে কথা বলে জানতে পারেন উক্ত নাম্বারটি কুমিল্লা জেলার দৌলতপুর থানার মা ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী আরিফুল ইসলাম নামের একজনের।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিকাশের দোকান মালিকের সাথে কথা বলে অপহরনকারীদের আপাতত টাকা দিতে নিষেধ করে। দোকান মালিক কৌশলে অপহরনকারীদের টাকা আটকে রেখে ২-৩ দিন পরে দেওয়া হবে বলে জানান। পরবর্তীতে গত ২৭ জুলাই( রবিবার) পুলিশের টিম কুমিল্লা গিয়ে বিকাশ মালিককে অপহরণ চক্রের লোকদের ফোন দিয়ে টাকা নিতে আসতে বলে। সেখানে সৌদিতে অবস্থানকারী তারা মিয়ার বাবা শফিকুল ইসলাম টাকা নিতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুমিল্লা থেকে একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন।

অন্যদিকে একই ঘটনায় সৌদি পুলিশ তারা মিয়াকে গ্রেফতার করেছে বলে তরিকুলের পারিবারিক সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category