ফুলবাড়িয়া উপজেলা হিসাব রক্ষন অফিসের অডিটর এর বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা হিসাব রক্ষন অফিসের অডিটর খোরশেদ আলম এর বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় উপজেলার সকল সরকারি দপ্তরের বিল পাস হয় হিসাব রক্ষন অফিস থেকে। অডিটর খোরশেদ আলম এর দায়িত্বে থাকা উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ভুমি অফিস, শিক্ষা অফিসের বিল পাস এর সময় তার চাহিদা মত টাকা ঘুষ না পেলে কাগজপত্রে নানা ভুল ধরে হয়রানি করে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক উল্লেখিত দপ্তরের বেশ কয়েকজন এর সাথে কথা বলে এ তথ্য জানা যায়। এ ব্যাপারে অডিটর খোরশেদ আলম এর মতামত জানতে ফোন দিয়ে পাওয়া যায়নি। ( ক্রমশ)।