| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি May 1, 2026, 8:56 am
Title :
ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট মানুষের জীবন-জীবিকার মূল চাবিকাঠি কৃষক, পার্টনার কংগ্রেসে উপ- পরিচালক মরিয়ম দেবিদ্বারে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ১.৫ লাখ টাকা জরিমানা, চিমনি ও কাঁচা ইট ধ্বংস কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা,এক আসামির মৃত্যুদণ্ড বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট! নিউইয়র্কে ৪০তম ফোবানা হোষ্ট কমিটির সুধী সমাবেশ ১ মে২০২৬,শুক্রবার সন্ধ্যা ৭টায় হাকিকুল ইসলাম খোকন পতনের দুই বছর: এখনো নেতাকর্মীদের আস্থার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা কুমিল্লা তিতাসে র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক-২ পাহাড় কেটে শেল্টার নির্মাণে পরিবেশ হুমকির মুখে, বাড়ছে স্থায়ী বসতির আশঙ্কা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নয় নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
  • 226 Time View

প্রথম বাংলা : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম (৫২) ২। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আল ইমতিয়াজ (২৮) ৩। রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আলম (৪৫) ৪। মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন (৫৪) ৫।

কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (৪৫) ৬। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ (৩১) ৭। কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগের গোপন ট্রেনিং এর ওবিটি এন্ড এসটিএম সদস্য ইসা আহমেদ (২৩) ৮। মোহাম্মদপুর থানাধীন ৩২ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৩) ৯। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো: এরশাদুল কবির আবিদ (৪২)।

ডিবি সূত্রে জানা যায়,সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাত আনু মানিক ০৭.৩০ ঘটিকায় শহিদুল ইসলামকে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। আল ইমতিয়াজকে একই তারিখ রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় ধানমন্ডি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম।

রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় রমনা এলাকায় অভিযান পরিচালনা করে ফাতেমা আলমকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। অন্যদিকে রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় খিলগাঁও থানাধীন তালতলা এলাকা।য় বিশেষ অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় আবদুল্লাহ সিকদারকে শান্তিন গর এলাকা থেকে গ্রেফতার গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একই তারিখ রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় যাত্রাবাড়ী এলাকা থেকে মোঃ আব্দুল্লাহকে গ্ৰেফতার করে ডিবি সাইবার বিভাগ।

অপরদিকে (২ সেপ্টেম্বর ২০২৫) আরেক অভিযানে রাত আনু মানিক ০২:০০ ঘটিকায় ডিবি মিরপুর বিভাগের একটি টিম ধানমন্ডি ঝিগাতলা এলাকা থেকে ইসা আহমেদকে গ্রেফতার করে। রাত আনুমানিক ০০:৫৫ ঘটিকায় হাজারীবাগ থানাধীন পূর্ব রায়েরবাজার এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। ভোর আনুমানিক ০৫:১৫ ঘটিকায় মো: এরশাদুল কবির আবিদকে মালিবাগ এলাকা হতে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category