| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 4:49 am
Title :
নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
  • 250 Time View

প্রথম বাংলা :ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউএনডিপি এর আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতি থি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণাল য়ের যুগ্ম সচিব আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। দেশের মানুষ প্রায়শই অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে দুর্যোগঝুঁকি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন গুরুত্বপূর্ণ। তার এই ধারাবাহিকতায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৬-২০৩০ প্রণয়নে পরামর্শ ও করণীয় বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম, চলাকালীন এবং পরবর্তীতে কি কি কার্যকর পদক্ষেপ নেয়া যেতে পারে সে বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।

প্রধান অতিথি বলেন, আমরা দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই ধরনের কর্মশালা ও সভার আয়োজন করছি। যাতে করে আমরা অঞ্চলভিত্তিক দুর্যোগের ধারণা এবং দুর্যোগে আগাম,চলাকালীন ও পরবর্তীতে করণীয় সম্পর্কে ধারণা পেতে পারি। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ও ত্রাণ মন্ত্রণালয় সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সংগঠন থেকে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ে তথ্য ও উপাত্ত নেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমরা আমাদের কাজটি আরো সঠিকভাবে করতে পারি।

সভাপতি বলেন, আমরা এই কর্মশালার মাধ্যমে দুর্যোগ চলাকালীন ও পরবর্তীতে করণীয় বিভিন্ন দিকনির্দেশনা ও ধারণা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে জেলা দুর্যোগ কমিটির সদস্যবৃন্দ যারা উপস্থিত রয়েছেন তারা এ বিষয়ে অনেক দিকনির্দেশনা ও ধারণা পেতে সক্ষম হয়েছেন। যা আপনাদের দুর্যোগ চলাকালীন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জেলা দুর্যোগ কমিটির সদস্যবৃন্দ , এনজিও কর্মীসহ গণমাধ্যম কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category