| ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 4, 2026, 7:22 am
Title :
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ নেপালকে ১০ লাখ ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ অতিরিক্ত বিদ্যুৎ বিল সরকারের সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাক  ছাত্র গ্রেপ্তার! উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিলো পুলিশ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, নোয়াখালীতে দুই শিক্ষক বরখাস্ত জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে!

গাজীপুরে সাংবাদিকের বাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
  • 252 Time View
১০৪

স্টাফ রিপোর্টার:- গাজীপুর মহানগরীর সালনা এলাকায় সাংবাদিকের বাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগে গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিক মো:সাইফুল ইসলাম মানিক। বুদবার ১২ নবেম্বর দুপুরে মানিকের বাড়ির সিমানা হইতে তিনটি ফলজ গাছ কেটে নিয়ে যায় অভিযুক্তরা।

ভুক্তভোগী মো:সাইফুল ইসলাম জানান, ২০০২ সালে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা মৌজায় সিএস-১৪, এসএ-২০৪নং, আরএস-৩৯২নং খতিয়ানভুক্ত সিএস ও এসএ-১০৯৩নং, আরএস-১৯৮৪নং দাগে, ৮.২৫ শতাংশ জমি আমি সাফ কবলা দলিল মূলে বিবাদি আব্দুল মান্নানের কাছ থেকে ক্রয় করি। আমর ক্রয়কৃত জমির খাজনা খারিজ করে এলাকার সকলের জ্ঞাতসারে সীমানা বেড়া দিয়া এবং স্থাপনা ঘর-বাড়ী নির্মান করে গাছপালা রোপন করে দীর্ঘ প্রায় ২২ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে থেকে বসবাস করছি।
বুূদবার ১২ নবেম্বর আনুমানিক দুপুর ১২ টার সময় ১। আব্দুল মান্নান (৫৫) ২। মাহমুদা (৩০), ৩। মনিরা (২৮), ৪। শহিদুল (২২), সর্ব পিতা-আঃ মান্নান ৫। সেলিনা বেগম (৪৮), স্বামী-মোঃ আঃ মান্নান, জোরপূর্বক দেশীয় অস্র লাঠিসোটা নিয়ে আমার জমি হইতে গাছ কেটে নিয়ে যায়। এবিষয়ে থানা পুলিশের কাছে গেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ইতিপূর্বেও তারা একাধিক বার আমার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করেও ব্যর্থ হয় বলেও জানান।

এবিষয়ে গাজীপুর সদর থানার পুলিশের উপপরিদর্শক ও অভিযোগের তদন্ত কর্মকর্তা রাশেদ জানান, অভিযোগের বিষয়ে আমরা তদন্ত করছি। ঘটনায় অভিযুক্তদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category