| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |২৮শে রমজান, ১৪৪৭ হিজরি March 17, 2026, 2:55 pm
Title :
১৩ নং পাদ্রী শিবপুর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাহিদুল ইসলাম বাবু’র ঈদ শুভেচ্ছা ​পাদ্রীশিবপুর ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী দুলাল হাওলাদার! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মো: জুবায়ের হোসেন বাকেরগঞ্জে ভরপাশা ঈদগাহ্ মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা মির্জাগঞ্জে বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানবিকতা,সত্য ও সমাজসেবার চেতনায় ঈদের বার্তা —দেশবাসীকে শুভেচ্ছা জানালেন এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

অগ্নিসন্ত্রাসের নাটক সাজিয়ে বাকেরগঞ্জে বিএনপি নেতাকে ফাঁসানোর চেষ্টা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
  • 161 Time View

স্টাফ রিপোর্টার, বাকেরগঞ্জ:-

বরিশালের বাকেরগঞ্জে অগ্নিসন্ত্রাসের নাটক সাজিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অপচেষ্টার ঘটনা ঘটেছে।

১৭ ডিসেম্বর (বুধবার) রাত প্রায় ১২টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রাতের এ ঘটনায় পরের দিন সকাল ১০টায় উপজেলার পাদ্রীশিবপুর নিউমার্কেট এলাকায় বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি  ফারুক হোসেন মৃধা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়- ‘২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শাকিল অসৎ উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করেন।’

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন- ‘বিএনপি’র ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে তাকে ফাঁসানোর
অপচেষ্টা করা হয়েছে। তিনি বলেন- ‘পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটিয়ে ফেসবুক লাইভে এসে আমার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য সহ অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। এছাড়া নিজেরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।’

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে উল্লেখিত অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি’র আহ্বায়ক ও বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‘এছাড়া শান্তিশৃঙ্খলা রক্ষায় যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি সম্পাদক ফারুক হোসেন মৃধা।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আমির হোসেন দুলাল, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিরন মোল্লা, পাদ্রীশিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সমীর হাওলাদার, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক ইউনুস খান, সংগঠনিক সম্পাদক ফোরকান বেপারী, ২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক প্রার্থী ও ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেব, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির দফাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category