| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই সফর, ১৪৪৮ হিজরি July 27, 2026, 9:07 am
Title :
নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’ সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন

লামায় বন বিভাগের অভিযানে অবৈধ সেগুন কাঠসহ ১টি পিকআপ জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
  • 212 Time View

মুহাম্মদ এমরান লামা-বান্দরবান:- পার্বত্য বান্দরবানের লামায় অবৈধ সেগুন কাঠ পাচারের সময় একটি পিকআপ জব্দ করা হয়েছে।

বাংলাদেশ বন আইন ১৯২৭ (সংশোধিত) ও সংশ্লিষ্ট বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে রাষ্ট্রীয় বনসম্পদ ধ্বংস ও অবৈধ কাঠ পাচারের গুরুতর অভিযোগে বান্দরবান জেলার লামা থানাধীন ০৫ নম্বর সরই ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডস্থ বুরাবুইন্যা পাড়া এলাকায় ডলুছড়ি বনবিভাগ ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠসহ একটি পিকআপ গাড়িটি জব্দ করা হয়।

(১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ০২ ঘটিকার সময় প্রাপ্ত নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে যৌথ টহল দল সরই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে অবস্থিত একটি লিচু বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কোনো বৈধ কর্তৃপক্ষের অনুমোদনপত্র, পরিবহন ছাড়পত্র কিংবা মালিকানার বৈধ দলিল ব্যতীত অবৈধভাবে বনজ সম্পদ পরিবহনরত অবস্থায় একটি মালিকবিহীন পিকআপ গাড়ি আটক করা হয়।

পরবর্তীতে গাড়িটি তল্লাশি চালিয়ে অবৈধভাবে কর্তিত ২২ ফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় যে, উদ্ধারকৃত সেগুন কাঠসমূহ সংরক্ষিত বনাঞ্চল অথবা রাষ্ট্রীয় বনভূমি থেকে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত কাঠ ও পিকআপ গাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৪৪ হাজার টাকা বলে বনবিভাগ প্রাথমিকভাবে নিরূপণ করেছে।

অভিযানকালীন সময় গাড়িটির কোনো চালক, মালিক কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা অপরাধ সংঘটনের পর আসামিদের পলায়নের সুস্পষ্ট আলামত হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্ধারকৃত কাঠের বৈধ উৎস প্রমাণে কোনো ধরনের দলিলাদি উপস্থাপন করা সম্ভব না হওয়ায় বাংলাদেশ বন আইন অনুযায়ী কাঠসহ পিকআপ গাড়িটি জব্দপূর্বক ডলুছড়ি রেঞ্জের অধীন সরই বিট কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ডলুছড়ি রেঞ্জের সরই বিট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি একটি সংঘবদ্ধ বন অপরাধ হিসেবে প্রতীয়মান হওয়ায় বাংলাদেশ বন আইন, ১৯২৭ (সংশোধিত) এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বনবিভাগ আরও জানায়, রাষ্ট্রীয় বনসম্পদ রক্ষা, অবৈধ কাঠ কর্তন ও পাচার রোধে এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং বন আইনের আওতায় অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category