| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 11:06 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বরিশালের বন্ধন মানবিক কল্যান সংস্হা কর্তৃক “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
  • 144 Time View

রিয়াজ শরীফ,বরিশাল:- বরিশালের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বরিশালের বন্ধন মানবিক কল্যাণ সংস্থা কর্তৃক ইফতার ও দোয়া মাহিফিলের আয়োজন করা হয়।

বুধবার ৪ মার্চ আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়য়ের হলরুমে সংগঠনের সভাপতি ও সুগন্ধা নিউজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক দীপক চন্দ্র শীলের সভাপতিত্বে, রিয়াজ শরীফের সঞ্চলনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ মাইনুল হক, সাবেক কাউন্সিলর ও আহ্বায়ক, ৫নং ওয়ার্ড বিএনপি, বরিশাল মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,
আলহাজ্ব দলিল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম,
এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের সভাপতি ও বরিশালের বন্ধনের উপদেষ্টা মোঃ লোকমান হাকিম শেখ,
বিশিষ্ট সমাজসেবক ও ৪নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব মোঃ ফরিদ শিকদার,

বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উলফত রানা রুবেল,

বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মিলন এবং ইউনাইটেড জার্নালিস্ট ফোরাম পটুয়াখালী জেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
সার্বিক সহযোগীতায় ছিলেন প্রচার সম্পাদক, অনিক কুমার।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক রাবেয়া ইসলাম রিতু।

বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ কাউনিয়া থানা,বরিশাল মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমাদের সমাজের প্রধান বিপদ হলো মাদক। মাদকের কারণে মানবসমাজ দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি এবং থাকব।”

সভাপতির বক্তব্যে দীপক চন্দ্র শীল বলেন, “বন্ধন মানবিক কল্যাণ সংস্থা সব সময় মানবসেবায় কাজ করে যাচ্ছে।

বিশেষ করে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।”

নির্বাহী পরিচালক রাবেয়া ইসলাম রিতু বলেন, “ধর্ম, বর্ণ, হিংসা ও প্রতিহিংসা ভুলে আমরা সকলে মিলেমিশে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি—এটাই রমজানের মূল শিক্ষা।”

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মাইনুল হক বলেন, “বরিশালের বন্ধন একটি সুস্থ ধারার সংগঠন। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। আমি সংস্থার পাশে আছি, ভবিষ্যতেও থাকব।”

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন, যা এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category