| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি June 1, 2026, 3:28 am
Title :
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

কলাবাগান, হাতিরপুল এলাকায় ‘মামলা বাণিজ‍্য নিয়ে নতুন অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • 98 Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কলাবাগান এলাকায় একটি কথিত চাঁদাবাজ চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। অভিযোগ অনুযায়ী,গত জুলাই–আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে মামলা দায়েরের মাধ্যমে কিছু ব্যক্তি এলাকায় প্রভাব বিস্তার ও হয়রানির চেষ্টা করছে।

সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৪৮ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি অন্য থানা এলাকার ঘটনাকে কেন্দ্র করে কলাবাগান থানায় করা হয়েছে বলে জানা যায়। বিষয়টি আমলে নিয়ে আদালত কলাবাগান থানার কাছে জানতে চান, এ ঘটনার বিষয়ে আগে কোনো মামলা হয়েছে কি না। পরে কলাবাগান থানা থেকে আদালতে পাঠানো প্রতিবেদনে জানানো হয় যে, এ বিষয়ে থানায় পূর্বে কোনো মামলা হয়নি।

তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিহত নয়নকে ঘিরে এর আগে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল। জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বাংলা মটর এলাকায় গুলিবিদ্ধ হন নয়ন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২০ সেপ্টেম্বর সেখানে মারা যান।
এই ঘটনায় নিহত নয়নের শ্বশুর এরশাদুল হক ১৬৭ জনকে আসামি করে আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালতের নির্দেশে সেই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়। মামলাটি ছিল—মোহাম্মদপুর থানা মামলা নং ২৮, তারিখ ৫ জুন ২০২৫। পরে ওই মামলায় তদন্ত শেষে ২০২৬ সালের ১ জানুয়ারি পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে।

এরপর একই ঘটনার প্রেক্ষাপটে নিহত নয়নের পিতা লোকমান হোসেন ২৪৮ জনকে আসামি করে আবার একটি নতুন অভিযোগ দাখিল করেন। নতুন অভিযোগটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে CR মামলা নং ৫২/২৬ (কলাবাগান), তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে। আসামিদের মধ্যে অনেক মহিলা রয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতা -কর্মী রয়েছেন।
এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের একাংশের দাবি, একই হত্যাকাণ্ড নিয়ে পুনরায় অভিযোগ দায়েরের পেছনে ‘মামলা বাণিজ্যের’ উদ্দেশ্য থাকতে পারে। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই–আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে মামলা না করার একটি নির্দেশনা ছিল বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলাবাগান এলাকায় প্রায় ১০ থেকে ১২ জনের একটি প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে ওঠে। তাদের বিরুদ্ধে স্থানীয় সচ্ছল ব্যক্তি, ব্যবসায়ী এবং রাজনৈতিকভাবে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে বলে এলাকাবাসী দাবি করেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এরই মধ্যে সংশ্লিষ্ট কয়েকজনকে রাজনৈতিক দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

তবে নতুন সরকার গঠনের পর তারা আবার সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ী কয়েকজন আসামি গতকাল বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে জানিয়েছেন।

তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন। এ পরিস্থিতিতে এলাকাবাসী মন্ত্রীকে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তারা চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category