| ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 21, 2026, 3:49 pm
Title :
নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ সিলেটের জৈন্তাপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একধাপ অগ্রগতি রোহিঙ্গা গণহত্যা মামলা মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ কিশোরগঞ্জে মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে কর্মশালা তুরাগে ডিবির অভিযানে আটক আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর! আরও এগিয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বাতাসের গতিবেগ উঠছে ১১৭ কিলোমিটার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ায় নারী অফিস সহকারীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের হুমকি!

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতা, নারীসহ দুই কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
  • 126 Time View
২৮২

শাহ সাহিদ উদ্দিন স্টাফ রিপোর্টার :- কুমিল্লা মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নতুন গতি এসেছে। নবাগত ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে ধারাবাহিক অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—পান্তি গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী শাহিদা আক্তার (৪২) এবং মৃত শাহ জালালের ছেলে মোঃ রাশেদ (৩৫)।

পুলিশ জানায়, ওসির নির্দেশনায় মুরাদনগর থানার এসআই মোঃ মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পান্তি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত শাহিদা আক্তার ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, গত ২১ এপ্রিল মুরাদনগর থানায় নতুন ওসি হিসেবে যোগদানের পরপরই ২৩ এপ্রিল মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে ডাকাতি প্রতিরোধ অভিযানে তিতাস উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩১) কে গ্রেপ্তার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মুরাদনগরকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।” পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category