| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 15, 2026, 6:27 am
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪
  • 486 Time View
১৬২

প্রথম বাংলা-দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৬টি অভিযোগে বিষয়ে (০২টি অভিযান ও ০৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়,বোদা,পঞ্চগড় -এরসাবেক উপজেলা কৃষি অফিসার (বর্তমানে সিনিয়র হর্টিকালচারিস্ট, হর্টিকালচার সেন্টার,পঞ্চগড়) -এর বিরুদ্ধে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির জন্য বরাদ্দকৃত টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণপূর্বক আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে ১০ জুন ২০২৪ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুদক টিম সংশ্লিষ্ট দপ্তর এবং ব্যাংক হতে রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

একই তারিখে
ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা নিরূপণের নিমিত্ত গত সাত দিনের জমাকৃত ২৫১৫টি আবেদন যাচাই করা হয়।

অতঃপর পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহী তাদের নিকট হতে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। অভিযানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও সেবাগ্রহীতাদের বক্তব্য যাচাইপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category