| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি July 12, 2026, 11:41 pm
Title :
রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার আনোয়ারায় বন্যার পানিতে ভেসে এল অজ্ঞাত লাশ বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) রাজশাহীতে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে

আনোয়ারায় বন্যার পানিতে ভেসে এল অজ্ঞাত লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬
  • 22 Time View

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকা থেকে সাগরের জোয়ারে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে স্থানীয়রা বেডিবাঁধের ব্লকে জোয়ারের পানিতে একটি লাশ আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ২ থেকে ৩ দিন আগের। উদ্ধার হওয়া ব্যক্তির গায়ে সাদা-কালো রঙের ফুলহাতা গেঞ্জি ছিল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category