
নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগীয় নগরীর জোনাল সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় ভুমির মালিকগণ সেটেলমেন্ট অফিসের কোন কাজে গেলে কর্মকর্তা কর্মচারীদের টাকা না দিলে সেবা মেলে না।
একটি সুত্রে জানা যায় উপসহকারী সেটেলমেন্ট অফিসার আমিনুর ইসলাম ( সদর) মাসিকুর রহমান, ফুলবাড়িয়া মুস্তাফিজুর রহমান (সদর) অফিসে করর্মরত থাকাকালে
দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে কোটি, কোটি টাকার সহায় সম্পদ গড়ে তুলেন।
আমিনুল ইসলাম এর আগেও ময়মনসিংহে করর্মরত থাকাকালে অর্থের বিনিময়ে একতরফা কাজ করার কারনে ভুমির মালিকদের মধ্যে জটিলতা দেখা দেয়।
এছাড়াও তাদের বিরুদ্বে রয়েছে আরও অনিয়ম ও দুর্নীতি।