| ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 4, 2026, 4:12 pm
Title :
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ নেপালকে ১০ লাখ ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ অতিরিক্ত বিদ্যুৎ বিল সরকারের সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাক  ছাত্র গ্রেপ্তার! উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিলো পুলিশ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, নোয়াখালীতে দুই শিক্ষক বরখাস্ত জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে!

নাটোরে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 11 Time View
১৪

নাটোর প্রতিনিধি: নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ১৪০ বোতল বিভিন্ন ধরনের নতুন মাদকদ্রব্য, ১৫ লিটার চোলাই মদ এবং দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী নাটোর শহর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক রীফা রাওনাক নীতু জানান, বুধবার রাতে শহরের শেখবাজার এলাকা থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা মোসাম্মৎ হালিমা বেগমকে (৬৫) দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। এর আগে বিকেলে চকবৈদ্যনাথ এলাকা থেকে ১৫ লিটার চোলাই মদসহ শ্রী সূর্য ভূঁইয়া ও শ্রী রঞ্জিত ভূঁইয়া নামের দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে একই দিন সকালে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের একটি বাড়ির শয়নকক্ষের বারান্দার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় প্রায় ১৪০ বোতল নতুন মাদকদ্রব্য জব্দ করে আভিযানিক দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা রীফা রাওনাক নীতু আরও জানান, মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category