| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি April 30, 2026, 6:41 pm
Title :
দেবিদ্বারে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ১.৫ লাখ টাকা জরিমানা, চিমনি ও কাঁচা ইট ধ্বংস কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা,এক আসামির মৃত্যুদণ্ড বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট! নিউইয়র্কে ৪০তম ফোবানা হোষ্ট কমিটির সুধী সমাবেশ ১ মে২০২৬,শুক্রবার সন্ধ্যা ৭টায় হাকিকুল ইসলাম খোকন পতনের দুই বছর: এখনো নেতাকর্মীদের আস্থার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা কুমিল্লা তিতাসে র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক-২ পাহাড় কেটে শেল্টার নির্মাণে পরিবেশ হুমকির মুখে, বাড়ছে স্থায়ী বসতির আশঙ্কা বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেফতার

ফোন করে ডেকে নিয়ে মাইক্রোবাস ছিনতাই, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪
  • 352 Time View

প্রথম বাংলা – উত্তরায় ফোন করে ডেকে নিয়ে মাইক্রোবাস, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মোঃ মাজেদুর হক। এ সময় তার হেফাজত হতে ছিনতাই হওয়া একটি নোয়া মাইক্রোবাস, বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত শনিবার (২৪ আগস্ট ২০২৪) উত্তরার পলওয়েল মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাজেদ ভিকটিম মোঃ মনিরুল ইসলামের পূর্ব পরিচিত। গত ৯ আগস্ট ২০২৪ তারিখ সন্ধ্যায় গ্রেফতারকৃত মাজেদ ভিকটিমকে ফোন করে উত্তরার ৬ নং সেক্টরের রাজউক মডেল কলেজের মেইন গেইটে জরুরীভাবে আসতে বলেন। ভিকটিম তার ড্রাইভারসহ নোয়া মাইক্রোবাস নিয়ে সেখানে যান। যাওয়ার পর মাজেদ তাদের গাড়িতে উঠেন। তাদের নিয়ে উত্তরা ৪নং সেক্টরের একটি বাসায় যান। সেখানে পূর্ব থেকেই অবস্থান করা সহযোগীদের নিয়ে ভিকটিম ও তার ড্রাইভারকে ভয়ভীতি দেখিয়ে মাইক্রোবাস, সাথে থাকা স্বর্ণের চেইন ও আংটি নিয়ে নেয়। ভিকটিমকে সেখানে আটকে রেখে ভিকটিমের ড্রাইভারকে নিয়ে ভিকটিমের বাসায় যায়। বাসা থেকে বিভিন্ন ধরনের ৮ ভরি ওজনের স্বর্ণালংকার লুঠ করে পূর্বের স্থানে যায়। পরে রাত ২টার দিকে তাদের ভয়-ভীতি দেখিয়ে ভিকটিমকে ফেলে রেখে মাইক্রোবাস ও লুণ্ঠিত মালামাল নিয়ে চলে যায়। এ সংক্রান্তে গত ২৪ আগস্ট উত্তরা পূর্ব থানায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়।

মামলা তদন্তকালে প্রযুক্তির সহায়তায় গত শনিবার (২৪ আগস্ট ২০২৪) উত্তরার পলওয়েল মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্র, DMP news

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category