| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 3:05 am
Title :
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 1 Time View

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।

দেশের বৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল। এই বন্দর দিয়ে যাতায়াত করে হাজারও পাসপোর্ট যাত্রীসহ শত শত আমদানি-রপ্তানিবাহী ট্রাক।

নিরাপদ ও সহজ যাতায়াতে ২০১৭ সালের ৯ নভেম্বর চালু হয় খুলনা-বেনাপোল কলকাতা রুটে
বন্ধনএক্সপ্রেস ট্রেনটি।

তবে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে বন্ধ হয়ে যায় দুই দেশের রেল চলাচল। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়। বন্ধনএক্সপ্রেস ও মৈত্রী রেল চালু হলে উপকৃত হবে দু দেশের নাগরিকরা। বাঁচবে সময় ও খরচ।

বেনাপোল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা পেলেই দুই দেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে। স্টেশন মাস্টার মো. আয়নাল হাসান জানান, যাত্রী সেবায় বেনাপোল রেল স্টেশন এলাকা প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুত হচ্ছে ওয়েটিং রুমসহ স্টেশন এলাকা।

বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী ট্রেন চালু হলে উপকৃত হবেন ভ্রমণ, চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে যাতায়াতকারী উভয় দেশের যাত্রীরা। বাড়বে সরকারের রাজস্ব আয়ও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category