| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 26, 2026, 4:28 am
Title :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি । যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে? নওগাঁর ঐতিহাসিক চাষ থেকে কানাডা-উরুগুয়ের অভিজ্ঞতা—নিয়ন্ত্রিত বৈধতা নিয়ে বাংলাদেশে নীতিগত আলোচনার দাবি রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। কক্সবাজারে পানি সম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী উখিয়া-টেকনাফের নাফ নদীর বাঁধ পরিদর্শন, যশোরে ভরণপোষণ না দেয়া ও হত্যার হুমকি, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
  • 2 Time View
৪

প্রথম বাংলা : পাসপোর্ট সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ, জিও ও এনওসি প্রদান এবং পাসপোর্ট ইস্যু সংক্রান্ত নিয়মনীতিতে কিছু পরিবর্তন এনে নতুন একটি পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে সরকারি কাজে এবং ব্যক্তিগত কারণে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের ধরণ এবং ফি নির্ধারণ করা হয়েছে।

প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে

মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও অধীনস্ত দপ্তরে কর্মরত রাজস্ব খাতভুক্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিনা ফি-তে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। তবে ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশ বা কর্তৃপক্ষের অনাপত্তি সনদের ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে হবে।

সাংবিধানিক ও বিশেষ সংস্থা

জাতীয় সংসদ সচিবালয়, সুপ্রিম কোর্ট, দুদক, নির্বাচন কমিশন এবং মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কাজে বিনা ফি-তে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। আর ব্যক্তিগত কাজে বিদেশ যাত্রার জন্য জিও বা এনওসি সাপেক্ষে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে।

স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং কর্পোরেশনের নির্দিষ্ট গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জারিকৃত জিও-এর ভিত্তিতে বিনা ফি-তে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। আর ব্যক্তিগত কাজে সাধারণ পাসপোর্ট পাওয়ার যোগ্য হবেন।

প্রকল্পের কর্মচারী ও জনপ্রতিনিধি

সরকারি উন্নয়ন প্রকল্পের অস্থায়ী এবং উন্নয়ন খাত থেকে বেতনভাতা উত্তোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে পাসপোর্ট ইস্যু করার বিধান রাখা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জিও এবং বিনা ফি-তে অফিসিয়াল পাসপোর্ট দেওয়া হবে। আর ব্যক্তিগত কাজে সাধারণ পাসপোর্ট পাওয়ার নিয়ম নির্ধারণ করা হয়েছে।

বিদেশি মিশন

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত নন-ডিপ্লোমেটিক কর্মকর্তা-কর্মচারীদের স্বামী বা স্ত্রী এবং ২৫ বছর বা তার কম বয়সী সন্তানরা বিনা ফিতে ৬ বছর মেয়াদি অফিসিয়াল পাসপোর্ট পাবেন। সরকারি চাকরিজীবী স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি প্রয়োজন হবে। মিশনে কর্মকাল শেষ হলে তাদের অফিসিয়াল পাসপোর্ট সমর্পণ করতে হবে।

পাসপোর্টের মেয়াদ ও পিআরএল কালীন নিয়ম

নতুন নির্দেশনায়, অফিসিয়াল পাসপোর্টের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর। বে কর্মচারীদের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদ কিংবা অবসরোত্তর ছুটি সমাপ্তির তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই পর্যন্ত পাসপোর্টের মেয়াদ বহাল থাকবে। পিআরএল চলাকালে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অফিসিয়াল পাসপোর্ট পরিবর্তন করে সাধারণ পাসপোর্ট নিতে পারবেন।

তথ্য যাচাই ও ফোকাল পয়েন্ট নির্ধারণ

জিও ও এনওসির সঠিকতা যাচাইয়ের জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একজন করে ফোকাল পয়েন্ট এবং একজন বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করতে হবে। তাদের পদবি, টেলিফোন, মোবাইল ফোন নম্বর ও ই-মেইলসহ হালনাগাদ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিপূর্বে জারি করা এ সংক্রান্ত সকল পরিপত্র ও নির্দেশনার সাথে সমন্বয় করে এই নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category