| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 28, 2026, 4:52 am
Title :
মানুষের কাছে মানুষের পাশে: চরকাঁকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিরনের গণসংযোগ নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংক সখিপুর শাখার কার্যক্রম শুরু পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী। যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের মিছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত বউ-শাশুড়ির যুদ্ধে নিহত এক যুবক মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।

দিনাজপুর বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী।

রনজিৎ সরকার রাজ: দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
  • 2 Time View
৫

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে ছাত্রদলের আহবানে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হতে কঠোর হুসিয়ারী দেয়া হয়েছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ।

দেশ বিরোধী এক শ্রেণীর চিহ্নিত ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত থাকার প্রতিবাদে রবিবার বিকেলেও বীরগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল আয়োজনে এক বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে কর্মসূচী সফল করেছে।
ছাত্রদলের সদস্য সচিব নাঈমুর রহমান পুষ্প কর্মসূচির সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেছে।

শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অফ কমার্সের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক সমিতির সভাপতি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রর্থী শওকত জুলিয়াস জুয়েল।
বিশিষ্ট নেতা উপজেলা বিএনপি নির্বাহী সদস্য, মেয়র প্রার্থী, বাবু সুভাষ দাস, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সবার প্রীয় নেতৃত্ব শাহজাহান সিরাজ শিপন।

পৌর যুবদল আহবায়ক আরিফ মাসুম পল্লব, মমতাজুল করিম তাজু, মোহনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস হোসেন মন্ডল, ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক হোসেনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, মহিলাদল, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তাগণ কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন এটা বিনা ভোট বা রাতের ভোটের হেনোতেনো সরকার নয়, কাজেই যত ষড়যন্ত্র করা হউক না কেন কাজে আসবে না।

বিএনপি জনগনের সরকার, জনগন বিপুল ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় বসিয়েছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে তারাই প্রস্তুত এবং রুখে দিবে তাতে সন্দেহ নাই।

বক্তারা সর্বদা সজাগ আছেন এবং দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশের পুর্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ছাত্রদলের নেতৃত্বে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। স্লোগানে স্লোগানে উত্তাল ছিল পৌর শহর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category